কোথায় হারাল মাতৃত্ব পিতৃত্ব

ইলমা দ্বিতীয় শ্রেনীতে পড়া একটি মেয়ে।

দশদিন দশমাস রাখিয়া গর্ভে
করিলে প্রসব মা এই মর্তে
বাবা তোমার ঐরসে আসিল ধরায়
খুন করিলে ত্রিশ লক্ষ টাকায়।

মা অনেক কষ্টে অনেক সাধনায়
পাইলে তুমি অমুল্য সন্তান খোদার সহায়
তারে তুমি দিলে বলি অর্থলোভ লালসায়।

বাবা তোমার ছত্রছায়ায়
চলিত আপন মায়ায় ছোট্ট ছোট্ট পায়
তারে তুমি দিলে উর্ধে পারিবে কি আনিতে আবার ধরায়।

যাদের ছায়ায় মায়ায় উড়িবে,
অন্দরে ঘুরিবে
মমত্ব ভালবাসায়
পৃথিবীর স্বাদ পাইবে
তারায় নিভাইয়া দিল জান প্রদীপ।

অর্থ জ্বালা বড় জ্বালা বুঝি অসহায়েরা
যারে অসুখে সুখে  ও বেদনা আনন্দ বাবা মায়েরা
তারেই দিলাম ছুড়ে স্বহস্তে অর্থের কি জ্বালারা!!!

পারিব কি সৃজিতে কোন সন্তান
যা হারালাম মুগুর, ইটের ছেচান,
কিভাবে সহিলেন বাবা দূরে দাঁড়িয়ে
কোথায় হারাল পিতৃত্ব, সন্তানের আত্বচিতকারে।

মোট পড়েছেনঃ ৯১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আবেগ তাড়িত লেখা। এতোটাই অমানবিক হয়ে গেছি যে নিজের গর্ভজাত সন্তানকে ও ছেড়ে দেই, শুধু টাকার জন্যে নয় আজকাল অনেক কারনেই সন্তান অবহেলিত, খুন ও হয় নিজ বাবা-মায়ের কাছে। ধন্যবাদ ভাইয়া

  2. মা অনেক কষ্টে অনেক সাধনায়
    পাইলে তুমি অমুল্য সন্তান খোদার সহায়
    তারে তুমি দিলে বলি অর্থলোভ লালসায়।

    আজ অর্থের কাছে সবে বিকায়।
    ভালো হলো। শুভ কামনা।

  3. অর্থ জ্বালা বড় জ্বালা বুঝি অসহায়েরা
    যারে অসুখে সুখে ও বেদনা আনন্দ বাবা মায়েরা
    তারেই দিলাম ছুড়ে স্বহস্তে অর্থের কি জ্বালারা!!!

    অর্থই নষ্টের মুল আবার অর্থ ছাড়া জগৎ অন্ধকার কিন্তু এমন অর্থের নেই প্রয়োজন যে অর্থের তরে নাড়ীছেড়া।খুব ভাল লাগল।বহুদিন পর লিখলেন।

    1. হ্যা অর্থ ছাড়া চলেই না সেটা বুঝি কিন্তু হত্যা!!! ভাবা যায় ভাই।
      মমি ভাই লিখতে পরিছন্ন সময় লাগে সেটা আমার নাই। অফিসে ফ্লোরে ওপেন চেয়ারে সবাই কাজ করি। তাই চুপি চুপি থাকা লাগে।

      1. না ভাই আগে কর্ম তারপর যত ধর্ম। সোনেলায় কিছু মুখ আছে যারা আজীবন সোনেলার ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবেন।ভাল থাকবেন।

  4. অর্থ জ্বালা বড় জ্বালা বুঝি অসহায়েরা
    যারে অসুখে সুখে ও বেদনা আনন্দ বাবা মায়েরা
    তারেই দিলাম ছুড়ে স্বহস্তে অর্থের কি জ্বালারা!!!

  5. নিউজ টা দেখার পর থেকেই অসুস্থ বোধ করছি। কত লোভ-লালসা মনের মধ্যে জন্মালে নিজের গর্ভের সন্তান হত্যা করা সম্ভব! সন্তান চাইলেই সৃষ্টি করা যায় না, অথচ সৃষ্টিকর্তার দেয়া আমানত নির্দ্বিধায় ধ্বংস করে দিলো জন্মদাতার ক্ষমতা-বলে! এরচেয়ে ভালো হতো যদি তারা নিঃসন্তান হয়ে থাকতো। একটি প্রাণ বেঁচে যেতো পৃথিবীতে না এসেই।

    1. আমি খুব মর্মাহত হয়েছি আপু। আমি মেয়ের মুখে আব্বু ডাক শুনুই এবং ছেলের মুখে আব্বুজি শুনি তখন এক অনুভুতি আসে, তা বোঝানো যায়না।
      আর কি ভাবে দূরে দাঁড়িয়ে থেকে মেয়ের মৃত্যুর যন্ত্রনা দেখলেন আমার মাথায় আসেনা।

  6. আজকাল কি হলো জানিনা, কিভাবে পিতা মাতা তাদের সন্তানকে খুন করে তা শুনেই আমি আতংকিত হয়, অথচ আমি আমার সন্তানদের ভবিষ্যত নিয়ে যখন চিন্তিত হই।

    অসাধারণ এক লেখা দিলেন ভাই, ধন্যবাদ।

      1. যখন চাকরি ছিলনা তখন শুধুই চিন্তা আমি না খাইব কোন সমস্যা না। কিন্তু ওদের মুখে কি দেব??? আল্লাহর অশেষ রহমতে ওদের জন্য কিছু হচ্ছে তাতেই আল্লাহর দরবারে রহমত।

  7. সত্যিই হতবাক হতে হয় এমন ঘটনায়। অর্থাভাবে সন্তানকে শিশুশ্রমে নিয়োজিত করছে, ভিক্ষাবৃত্তি করাচ্ছে, এগুলোও তবু মেনে নেয়া যায়। কিন্তু এ ঘটনা মেনে নেয়া খুব কষ্টকর।

  8. হত্যা আবার যখন হত্যা করা হুই তখন দুরে দাড়িয়ে দেখেছে পিতা। ইটের দ্বারা হত্যা।
    (হুব মানসিকভাবে ব্যাথা লেগেছে ভাইয়া।

মন্তব্য করুন