বিদায় ক্যাপ্টেন মাশরাফি !

তোমাকে অভিনন্দন ম্যাশ , তোমাকে অভিনন্দন !
তোমাকে অভিনন্দন জানাই হৃদয়ের উষ্ণতায়
তোমাকে অভিনন্দন জানাই নেতৃত্বের ৫০ তম বিজয়ী বারতায়।
তুমি মিশেছিলে বাংলার আনন্দ বেদনায়
তুমি ছিলে নেতা তেজোদীপ্ত নেতৃত্বের মহিমায়
বাংলাদেশ ও ক্রিকেটকে নিয়ে গেছ এক অনন্য উচ্চতায়।
তোমার নেতৃত্বে দৃঢ়তা ছিল, ছিল তেজোদীপ্ত উন্মাদনা।
সতীর্থের প্রেরনার উৎস ছিল
ছিল তোমার হৃদয়ের নির্মল সততা।

ইতিহাস চলে তার আপন মহিমায়
ইতিহাস বেছে নেয় তার নেতা।
তুমিই গড়েছ ইতিহাসের নতুন মাইলফলক।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তোমার বিদায় লগ্নে ছিল
তোমার নেতৃত্বের ৫০তম বিজয় বারতা আর রেকর্ডের ফুলঝুড়ি।

তোমার বিদায়লগ্নে মনে পড়ে যায়
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
ক্রিকেট বিশ্বে সফল নেতৃত্বের তালিকায় তোমারি নাম
মাশরাফি তুমি শুধু নেতা নও আজ বাংলার
তুমি কিংবদন্তি, তোমার তুলনায় তুমি বিশ্বসভার।
তোমার সর্বাঙ্গে অস্ত্রপাচার দমাতে পারেনি বারে বার
বিজয়ী বীরের বেশে এসেছো ফিরে বার বার।
তোমার নেতৃত্ব ছিল সম্মুখ সমরে
তোমার নেতৃত্বে দৃঢ়তা ছিল
দেশ প্রেমের তাড়না ছিল
হৃদয়ের উষ্ণতা ছিল
মানবিকতার উৎকর্ষতা ছিল
ইস্পাত কঠিন বন্ধন ছিল।

তুমি লিখেছ অনেক বিজয়ের ইতিহাস
তুমি হলে আজ ইতিহাসের বরপুত্র, জ্বলজ্বলে ইতিহাস।
তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি আছ অনন্য উচ্চতায়
তুমি কিংবদন্তী, হিরন্ময় হাতিহার এই বাংলায়।

মোট পড়েছেনঃ ১,২৯৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. অসংখ্য ধন্যবাদ দাদা। মাশরাফি ইতিহাস গড়ে ইতিহাস হলো। আমাদের সবার হৃদয়ে ভালোবাসায় অমর হয়ে থাকবে। ভালো থাকুন

  2. তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
    ক্রিকেট বিশ্বে সফল নেতৃত্বের তালিকায় তোমারি নাম
    মাশরাফি তুমি শুধু নেতা নও আজ বাংলার
    তুমি কিংবদন্তি, তোমার তুলনায় তুমি বিশ্বসভার।…..

    সেরা মানুষটিকে যথার্থ উপাধি দিয়েছেন কবিতায়। মাশরাফির তুলনা মাশরাফি নিজেই। তার শূন্যস্থান পূরণ হবার নয়। আমরা আশা করবো তিনি খেলা ছেড়ে দিলেও মাঠ ছাড়বেন না। নতুনদের মাঝে নিজের সবটা দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবেন কাঙ্ক্ষিত ভবিষ্যতের পথে।

    চমৎকার লিখেছেন দাদা,
    শুভ কামনা 🌹🌹

    1. কামনা করি আপনার আশা পূরণ হোক আপু
      একজনের নেতৃত্ব কতটুকু উপরে তুলতে পারে
      বাংলাদেশের ক্রিকেট ও মাশরাফি তার প্রমান।
      হয়তো মাশরাফিকে নিয়ে আমার আর লেখাই হবে না।
      শুভ কামনা।

  3. ক্রিকেটে এ লড়াকু যোদ্ধার অবদান আমাদের স্মরণে থাকবে আমৃত্যু।
    যদিও আমার বিস্মৃতি প্রবণ।
    আপনাকে ধন্যবাদ কবিতাক্য তাঁকে স্থান দেয়ার জন্য।

    1. ধন্যবাদ ভাইজান,
      ম্যাশকে নিয়ে আমার লেখাটা ভাল হয়নি
      আরও ভাল হতে পারত।
      আমার কষ্টটা ওর নেতৃত্ব নিয়ে আমার আর লেখাই হবে না।
      শুভ কামনা।

      1. আপনার আবেগময়তা বুঝতে পারি,
        তাঁকে ঘিরে নাটুকেপনাও কম হয়নি, টি টুয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে বাদ দেয়ার ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি।
        ভাল থাকবেন আপনি, আমাদের সাথে।

      2. ঠিক বলেছেন ভাইজান,
        মাঝে মাঝে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়
        নায়কের জায়গায় আসে খলনায়ক।
        দুইদিন আগে ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে
        কিন্তু নায়ক আসে বীরের বেশে।
        ৫০ তম জয় আনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে।
        স্যালুট ক্যাপ্টেন ম্যাশ! স্যালুট !

  4. ভালোবাসা সবসময়ের জন্য।
    ম্যাশ এর কোনো বিদায় নেই …
    এই নামটি সবসময়েই উচ্চারিত হবে ক্রিকেটের সাথে , ভালোবাসার সাথে , শ্রদ্ধার সাথে …
    পরবর্তী সময়ের জন্য অনেক অনেক শুভকামনা যোদ্ধা …

    1. সত্যিই তাই
      “ভালোবাসা সবসময়ের জন্য।
      ম্যাশ এর কোনো বিদায় নেই …
      এই নামটি সবসময়েই উচ্চারিত হবে ক্রিকেটের সাথে , ভালোবাসার সাথে , শ্রদ্ধার সাথে …”

      হেলাল ভাইয়ের মতে আমরা বিস্মৃতি প্রবন।
      আমরা সহজে ভুলে যাই।
      একজন ক্যাপটেন মাশরাফির জন্য খেলোয়ার দের শরীরের ভাষা বদলে যেতে পারে। তার প্রমান অনেকবার পেয়েছি।
      তাই তো ম্যাশ কিংবদন্তি ,
      স্যালুট ক্যাপ্টন ম্যাশ !
      শুভ কামনা ভাইজান।

    1. সত্যি বলেছেন।
      একজন মাশরাফির নেতৃত্বের গুনে
      আজ বাংলাদেশের অবস্থান।
      ক্যাপটেন ম্যাশ অতুলনীয় কিংবদন্তীর নাম।
      শুভ কামনা।

  5. কীর্তিমানের মরন নাই ম্যাশ তেমনি একজন।যদিও বিশ্বকাপ দেশকে উপহার দিতে পারেনি তবুও ক্রীকেটকে বিশ্ব সেরাদের কাতারে নিয়ে গেছেন।স্যালুট তোমাকে।

    1. সত্যি মমি ভাই সহমত।
      একজন মাশরাফির নেতৃত্বের গুনে
      আজ বাংলাদেশের অবস্থান।
      ক্যাপটেন ম্যাশ অতুলনীয় কিংবদন্তীর নাম।
      স্যালুট ক্যাপ্টেন ম্যাশ। স্যালুট তোমায়।
      শুভ কামনা।

  6. একজন মাশরাফি বারেবারে জন্মায় না। তিনি এদেশের ক্রিকেটকে যা দিয়েছেন সে অবদান কোনদিন ভোলার নয়। মাশরাফি ভালো থাকুন এটাই কাম্য। খেলার মাঠে তাকে খুব মিস করবো। অনেক সুন্দর লিখেছেন দাদা।ধন্যবাদ আপনার প্রাপ্য।

    1. ঠিক বলেছেন ভাইজান,
      বীরের জন্ম বারে বারে হয় না।
      নেতৃত্বের গুনেই নেতা হয়।
      আবেগের বশে লেখাটা ভাল নাহলেও
      ওর নেতৃত্বে বিজয়ের কবিতাগুচ্ছ অনেক লিখেছি
      হয়তো আর হবে না লেখা।
      স্যালুট ক্যাপ্টেন ম্যাশ !
      শুভ কামনা। ভাল থাকবেন।

  7. তুমি ছিলে নেতা তেজোদীপ্ত নেতৃত্বের মহিমায়
    বাংলাদেশ ও ক্রিকেটকে নিয়ে গেছ এক অনন্য উচ্চতায়।

    ………..মাশরাফি একজন যোদ্ধার নাম, স্যালুটজানাই তাকে।

    1. একজন মাশরাফির নেতৃত্বের গুনে
      আজ বাংলাদেশের অবস্থান।
      ক্যাপটেন ম্যাশ অতুলনীয় কিংবদন্তীর নাম।
      স্যালুট ক্যাপ্টেন ম্যাশ। স্যালুট তোমায়।
      শুভ কামনা। ধন্যবাদ কামাল ভাই।

মন্তব্য করুন