ওই হলুদ পথের ধারে
একদিন হেঁটে যেত ময়ূরীর দল
কানে তাদের সাগরপাড়ের ঝিনুকের দুল, ঝুঁটিতে ফুলের মুকুট।
কে যেন চেয়েছিল একবার
বলেছিল অপরূপ হতে চাই
ঝিনুকের দুল দাও, ফুলের মুকুট দাও
পরে নেবো কান আর ঝুঁটিতে।
রোজ যেমন আমি চেয়ে চেয়ে দেখি তোমাদের
দেখবে আমাকেও কেউ অমন।
আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু’চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ
পথের দু’ধারে কুঁচিকুঁচি ফুল
শিশুর হাসির মতো ফুটে থাকে যেন
আমরা একসাথে হেঁটে যেতে চাই তোমাদের মতো
ওই বাসন্তী পথটি ধরে।
মোট পড়েছেনঃ ৭৮৭জন
আজ পড়েছেনঃ ০জন
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ
পথের দু’ধারে কুঁচিকুঁচি ফুল
শিশুর হাসির মতো ফুটে থাকে যেন
আমরা একসাথে হেঁটে যেতে চাই তোমাদের মতো
ওই বাসন্তী পথটি ধরে।
মন্ত্রমুগ্ধ হলাম আপু আপনার সুন্দর প্রকাশে।
ভাইয়া, অনেক খুশি হলাম।
ভালো থাকবেন সবসময়।
আপনিও ভালো থাকবেন সবসময়
ঝিনুকের দুল, ফুলের মুকুটে আহ্ ভাবতেই ভালো লাগছে। সুন্দর , অসাধারণ হয়েছে আপু। মুগ্ধতা ছড়িয়ে আছে পুরো কবিতায়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
আপু, ভালোলাগায় আপ্লুত হলাম।
ভালোবাসা জানবেন।
অনিন্দ্য সুন্দর লেখনী ।
অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপু ,
আমরা ও একসাথে হেঁটে যেতে চাই
আপনার মতো ওই বাসন্তী পথটি ধরে।
শুভ কামনা।
অনেক ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন।
“আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু’চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ”
———-চমৎকার একটি কবিতা পড়লাম।
খুশি হলাম অনেক।
ভালো থাকুন সবসময়।
বাসন্তি পথটি এখন প্রকৃতিহীন
মানুষ আজ কৃতিমতায় মুগ্ধ বাস্তবহীন ।
ভালো থাকবেন ভাই।
বাসন্তী পথ।যেন স্বপ্নের স্পর্শ। অসাধারণ লেখা।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
বসন্তের পথ ধরে হেঁটে চলার প্রচ্ছন্ন আকাঙ্খা!
খুব সুন্দর করে তুলে ধরেছেন।
ভালো থাকুন ভাইয়া।
আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু’চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।———চমৎকার
অনেক শুভেচ্ছা নিবেন কবি বীথি আপু
ভালো থাকবেন ।
অনেক ধন্যবাদ।
বাসন্তী সাজে বসন্তের পথে হেটে চলার আকাঙ্খা পূর্ণ হোক। শুভ কামনা এই বসন্তের ❤❤
ভালো থাকুন আপু সবসময়।