হ্যালো মোদি

নিতাই বাবু ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৫০:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

হ্যালো মোদি!
মুসলিম নিধন করতে কে দিয়েছে বুদ্ধি?
আপনার কি নেই কোনও বুদ্ধি-সুদ্ধি?
বুদ্ধি যদি না-ই থাকে মহাশয় মোদী,
ক্ষমতা ছেড়ে বলুন, “আমি চা-ওয়ালা মোদী!”
জিজ্ঞেস করতাম আপনাকে পেতাম যদি!

হ্যালো মোদি!
যেখানে যুগযুগ ধরে হিন্দু-মুসলমান মিলে,
হাতে হাত রেখে মিলেমিশে একসাথে চলে।
সেখানে কেন বিষের আগুন দিয়েছেন ঢেলে?
আনন্দ উল্লাস করছেন মসজিদ ভেঙে ফেলে!
এতে আমাদেরও দিয়েছেন বিপদে ফেলে!
ইশ! একবার আপনাকে পেতাম যদি!

ছবি ইন্টারনেট থেকে। 

৯৯৮জন ৭৪৫জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য