মধুরিমাঃ আজ তোমার বিসর্জনের দিন

মধুরিমা,
শুধু তোমায় দেখবো বলে,
মন খারাপ। তবু,
এক আকাশ ভালোবাসা নিয়ে,
এলাম ব্যলকনিতে।
আজ যে তোমার বিসর্জনের দিন!
আজ আমার স্বপ্ন ভাঙার দিন!

এতো সেজেছো,
তবু মনের কষ্ট লুকাতে পেরেছো কি প্রিয়তমা?

কপালে পরেছো টিপ,
চোখে কাজল, ঠোঁটে মেখেছো আগুন রাঙা রঙ।
পুরো মুখ তোমার আবির রং এ রাঙা,
এত সাজ এত অলংকার…..।
অপরূপা লাগছে তোমায় বিয়ের কণের সাজে,
তবু
এত যতনেও,
তোমার কষ্টের ছাপগুলো,
একটুও লুকাতে পারোনি প্রিয়তমা।

আমার চোখ তুমি ফাঁকি দেবে?
কিভাবে?
এতটাই সহজ!

তোমার বিষন্ন আকাশ দেখে,
আমার চোখে যেন এলো বরষা।
মনের অলিন্দ বেয়ে বয়ে গেল কষ্টের নীল স্রোত!

সানাইয়ের মৃদু সুর,ভীড়, কোলাহল।
অতিথি আপ্যায়ন,

কতো আড়াল কত আবডাল!
কিন্তু এতো আড়ালের পরেও মন আড়াল হবে কি করে?
প্রিয়তমা।

তোমার চোখ যে মনের আয়না।
আমি সেই আয়নাতে দেখি,
তোমার কষ্টের উপাখ্যান।

আর তীব্র দহনে কেঁপে উঠি বারেবার।
হঠাৎ চোখে বান এলে শেষ দেখা দেখবো কি করে?
কেন এতো জল আসে চোখে?
বলো না প্রিয়তমা?
মহা যন্ত্রণা হলো দেখছি।

 

 

 

 

মোট পড়েছেনঃ ৭৩০জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. সত্যিই তো চোখে বান এলে দেখা যায় না । এতো কষ্ট সহ্য করে হলেও প্রিয়জনের বিসর্জন দিতে হয়। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা। শুভ সকাল

  2. “মধুরিমা,
    শুধু তোমায় দেখবো বলে,
    মন খারাপ। তবু,
    এক আকাশ ভালোবাসা নিয়ে,
    এলাম ব্যলকনিতে।
    আজ যে তোমার বিসর্জনের দিন!
    আজ আমার স্বপ্ন ভাঙার দিন!”
    —————-বিরহকথন ভাল লাগল।

  3. তোমার বিষন্ন আকাশ দেখে,
    আমার চোখে যেন এলো বরষা।
    মনের অলিন্দ বেয়ে বয়ে গেল কষ্টের নীল স্রোত!

    অসাধারণ কাব্য।

  4. “তোমার চোখ যে মনের আয়না।
    আমি সেই আয়নাতে দেখি,
    তোমার কষ্টের উপাখ্যান।”

    প্রেম যত গভীর
    মনের আয়না হয় তত সচ্ছ।
    মধুরিমার বিষর্জনের দিন
    কষ্টে থাকারই কথা।
    ভালো লাগলো। শুভ কামনা।

মন্তব্য করুন