পত্রকাব্য

রুগ্ন, মরা পত্রবল্লবের কম্পনে বেদনার সুর ,
অন্তিম যাত্রায় শরিক হওয়া উলঙ্গিনী পাতাদের আর্তনাদে –
প্রকৃতি ও নারী একাকার বিরহের সুর-মূর্ছনায়।
নবপল্লবের আত্নচিৎকারে উড়ছে নতুনের কেতন;
গাত্রে মাখামাখি আঁতুড়ীয় সুবাস-
আকাশ-বাতাস সুমিষ্টতায় পরিপূর্ণ ,উদ্বেলিত।

শুকনো পাতারা আড়মোড়া ভেঙে ঝরে পড়ছে মৃত্তিকা গহ্বরে।
চরণে শিঞ্জিনীর ছন্দঝর্ণা-
ব্যথার আকুলতা ছড়ায়।
অমরাযুক্ত স্তন্যপায়ীরা কুড়িয়ে সযতনে
মুঠি মুঠি ধরে শ্মশানে ছুঁড়ে ফেলে;
অখাদ্যকে খাদ্যে রূপান্তরে-
লেলিহান জ্বলন্ত উনুনে পুড়ছে অক্সিজেনের আধার।
মনুষ্যজাতিকে বাঁচাতে জীবনে-মরণে অঙ্গীকারবদ্ধ ;
পুড়ছে ,জ্বলছে কাষ্ঠের সহমরণে।

নবধারা বর্ষিত ঝিরিঝিরি প্রকৃতির আবক্ষে ।
নবপত্রে সেজেছে উদাম শাখা-উপশাখা ।
একগুচ্ছ পুড়ছে অনলে,
একগুচ্ছ মর্দিত পদদলে,
একগুচ্ছ নিমজ্জিত পথের বাঁকে বাঁকে গেরুয়া বসনে।
একগুচ্ছ ভেসে চলে নির্ঝরনীর তরঙ্গে গন্তব্যবিহীন।
মলয়-সমীরে উড়ছে পতপত করে পত্ররাশি- নভশ্চর সদৃশ।

মোট পড়েছেনঃ ৮৩৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. সময়ের পাতারা উড়ে যায় নিজ ঠিকানায়
    ফেলে রেখে যায় আনন্দ-বেদনার উচ্ছল-মলিন স্মৃতি;
    পথের বাঁকে বাঁকে পড়ে থাকে একরাশ পিছুটান,
    অমলিন স্মৃতি।

    1. প্রথম মন্তব্য করার জন্য বাসন্তীয় শুভেচ্ছা। ধন্যবাদ প্রথম মন্তব্যকারীকে। খুব সুন্দর বলেছেন। ভালো থাকুন সবসময়। শুভ সকাল

  2. “রুগ্ন, মরা পত্রবল্লবের কম্পনে বেদনার সুর ,
    অন্তিম যাত্রায় শরিক হওয়া উলঙ্গিনী পাতাদের আর্তনাদে –
    প্রকৃতি ও নারী একাকার বিরহের সুর-মূর্ছনায়।
    নবপল্লবের আত্নচিৎকারে উড়ছে নতুনের কেতন;
    গাত্রে মাখামাখি আঁতুড়ীয় সুবাস-
    আকাশ-বাতাস সুমিষ্টতায় পরিপূর্ণ ,উদ্বেলিত।”
    ————-ভাল লাগলো বাসন্তী পত্রকাব্য।

  3. “নবধারা বর্ষিত ঝিরিঝিরি প্রকৃতির আবক্ষে ।
    নবপত্রে সেজেছে উদাম শাখা-উপশাখা ।
    একগুচ্ছ পুড়ছে অনলে,
    একগুচ্ছ মর্দিত পদদলে,”
    ওয়াও !
    বসন্তের আগমনি বার্তা শুনা যায়
    আপনার সুন্দর লেখার পাতায়।
    শুভ কামনা।

  4. বসন্তের ঝড়া পাতা বা নব অঙ্কুরিত পাতাদের নিয়ে সুন্দর কাব্য রচনা করেছেন আপু, ওরা নিজেদের আত্মাহুতি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সর্বদা তা অস্বীকার করার জো নাই।

  5. পুরনো সব ভেঙ্গেচূড়ে হলেও আসুক নতুনের বার্তা সিক্ত হউক মানবকুল। খুব ভাল লিখেছেন আপু।

    নবধারা বর্ষিত ঝিরিঝিরি প্রকৃতির আবক্ষে ।
    নবপত্রে সেজেছে উদাম শাখা-উপশাখা ।
    একগুচ্ছ পুড়ছে অনলে,
    একগুচ্ছ মর্দিত পদদলে,
    একগুচ্ছ নিমজ্জিত পথের বাঁকে বাঁকে গেরুয়া বসনে।

    এ যেন বাস্তবিক অর্থে লেখাচিত্রের প্রতিবেদন।

  6. রুগ্ন, মরা পত্রবল্লবের কম্পনে বেদনার সুর ,
    অন্তিম যাত্রায় শরিক হওয়া উলঙ্গিনী পাতাদের আর্তনাদে –
    প্রকৃতি ও নারী একাকার বিরহের সুর-মূর্ছনায়।
    নবপল্লবের আত্নচিৎকারে উড়ছে নতুনের কেতন;
    গাত্রে মাখামাখি আঁতুড়ীয় সুবাস-
    আকাশ-বাতাস সুমিষ্টতায় পরিপূর্ণ ,উদ্বেলিত।

    দিদি ভালো লাগা বাসন্তী পত্রকাব্য ,
    আপনার জন্য শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন