বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,
ভূমিকম্প-টম্প নয়,
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;
আলসেমির আধ-বোজা চোখে প্রতুল বিস্ময়
ধ্যাত, এ-সব এমন করে জানান দিয়ে কি হয়?
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না
আকাশে হেলান দিয়ে!
হতেও তো পারে! কিছু একটা উছিলা নিয়ে
ভাবুক ঘড়িটা ঢং শব্দে ক্ষণ গণনা শুরু করে দিতে পারে
অথৈ উৎসবের।
মোট পড়েছেনঃ ৮৫১জন
আজ পড়েছেনঃ ০জন
অনুপম উপস্থাপন, প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না
আকাশে হেলান দিয়ে! মনে হয় কেউ আছেন ওখানটায় আকাশে হেলান দিয়ে। ভালো থাকুন সবসময় শুভ কামনা
আপনার মতামত তো খুঁজে পাচ্ছি না!
আরও ভাল থাকুন।
কাব্যিক মন
কাব্যিক কথন
পাতারা বলে কিছু জানতে চায়!
কেমনে কী!!
তার থেকে বলুন,
পাগল-মন কত কিছুই না ভাবে ইচ্ছে মতন! আমিও বলি কেমনে কী!
ভাল থাকবেন অনেক।
ভাবুক ঘটিটা আসলেই ঢং শব্দে উৎসবের দিন ক্ষণ গণনা করে। ভাল লেগেছে।
ভালো থাকবেন আপনি।
দারুন!!!!
অনেক দিন পর!
ধন্যবাদ।
কর্মব্যস্ততার দরুন কিছুদিন দূরে ছিলাম। তবে বিচ্ছিন্ন হয়ে যাইনি। ভাল থাকবেন ভাই।
অসাধারণ লেখা শ্রদ্ধে দাদা পড়ে ভালো লাগলো খুব,
আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনার জন্য ও শুভ কামনা।
কেবল ফাঁকিবাজির ধান্দা…🤔🤔
সব কিছু জেনে বুঝেও আমারা ধনুর্ণভঙ্গপণ নিয়ে
এক একটি মৌসুমি ধোঁকার অপেক্ষায় থাকি।
ধন্যবাদ।
পাতারা ঝরে যাবে, তবে সাজবে নব পল্লবে। জিরাফের মতো গলা বাড়িয়ে ফুলের সৌন্দর্য আর সুঘ্রাণ নিন। বসন্ত আসিতেছে।
আচ্ছা তাহলে একটু অপেক্ষা নেই!
ভাল থেকে আমাদের পড়তে দিন।
পাতারা ঝন ঝন শব্দে শুনিয়ে যাচ্ছে বিষাদের সুর।
বসন্তের আগমনের সাথে সাথে বিষণ্ণতায় ঢেকে যায় প্রেয়সীর মন। বড্ড যন্ত্রণাদায়ক এই বসন্ত বিলাস।
চমৎকার লিখেছেন ভাইয়া
যেখানে সেখানে কেবল বসন্ত বিলাস দেখো, পাঠক হিসেবে আরেকটু মনোযোগী হও বুঝেছ??
আরে ব্যাপার না, এ-সব।
বসন্ত কিন্তু আসে-নি, তবে এলে দেখে নেব তার রঙ;
ভাল থাকুন আপনি।
আবার জিরাফ গলা, জিপসি !!
জানালা দিয়ে এসবো আসে! 🙂
পড়তে হবে মন দিয়ে।
একটি চেয়ারের আকার আকৃতির জন্য জিপসি চেয়ার বলা হচ্ছে।
আর এ জিরাফ সে জিরাফ নয়।
বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,
ভূমিকম্প-টম্প নয়,
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;
অসাধারণ কাব্যিক প্রকাশ।ভালো লাগলো।
শুভকামনা।
ধন্যবাদ দিচ্ছি, পড়ার জন্য।