সজনে গাছের মগডালে,
একটি হলুদ পাখি।
নাম জানিনা তাইতো তারে,
হলদে পাখি ডাকি।
হলদে পাখি, হলদে পাখি,
কোথায় তোমার বাড়ি?
বাড়ি তো নাই ,এদেশ ওদেশ
করি ঘোরাঘুরি।
বেশতো ভালো মজার জীবন,
অবাধ মুক্ত স্বাধীন।
গান গেয়ে যাও,ঘুরে বেড়াও,
নাচো তা ধিন ধিন।
আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা।
মোট পড়েছেনঃ ২,২৩৬জন
আজ পড়েছেনঃ ০জন
একদম সত্যি, আমরা এক জটিল আবর্তে আছি।
পাখিদের দেখলে তা আরও সত্যি মনে হয় বেশি করে।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতাও শুভকামনা জানবেন ভাইয়া।
ভালো থাকুন সবসময় ।
পাখির মতো স্বাধীনতা পেলে সত্যিই বেশ হতো, এটাকে আমরা ডাকি ইস্টিকুটুম পাখি বলে।
অনেক ধন্যবাদ রইলো কামাল ভাই।
শুভ রাত্রি
সত্যিই মানব জীবন বড়ই অদ্ভুত। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা স্বাধীনতার জন্যে যুদ্ধ করেও শৃঙ্খল ভাঙতে পারে না। শুভ কামনা নিরন্তর 😍
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।
পাখিরা মুক্ত স্বাধীন আর মানুষ পরাধীনতার শিকলে বাঁধা। পাখি আমার খুব ভালো লাগে । ধন্যবাদ ভাইয়া শুভ সকাল
অনেক অনেক শুভকামনা রইলো দিদি।
ভালো থাকুন সবসময় ।
“ আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা। “
বাস্তবতা বড়ই কঠিন
আমরা সবাই শৃংখলার অধীন।
সুন্দর পাখি কবিতা।
শুভ কামনা।
আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা।
পাখির মতো এদেশ- ওদেশে ঘুরতে পারলে ভালোই হতো। তাদের ঘর-বাড়ি লাগেনা, স্বাধীনতার সুখ তাদেরকে ডানা মেলে উড়তে শেখায়।
পাখিটা বেশ সুন্দর,
শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো আপু্।
ভালো থাকুন সব সময় ।
নান্দনিক লিখনশৈলি । ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
দারুণ তো! সহজ কথায় সুন্দর কবিতা।
অনেক অনেক ধন্যবাদ রইলো্।
ভালো থাকুন সবসময় ।
আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা।
সত্যিই অসাধারণ লিখেছেন।
অনেক ধন্যবাদ সহ শুভেচ্ছা রইলো আপু্ ।
নিয়মের বেড়াজালে আবদ্ধ মানব জীবন, তাই তো পাখির মতো উড়তে সাধ হয় ওই নীল আকাশেে।
সুন্দর লিখেছেন ভাই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু্
চমৎকার লিখেছেন। অনেকদিন বাদে দারুন একটা ছড়া পড়লাম। ধন্যবাদ।
শুভকামনা রইলো।
শুভসকাল।
মানুষ বরাবরি পরাধীন। প্রতিটা ক্ষণেই সে বাধার সম্মুখীন হয়।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু্ ।
শুভকামনা রইলো ।
আপনার কবিতা পড়ে আমি এখানেই থেকে যাচ্ছি! বেশিদূর আর গেলাম না। শুভকামনা থাকলো।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো দাদা।
পাখিরা মুক্ত স্বাধীন হয়ে থাকতে পারে,
মানুষ পারে না।
ভাল লেগেছে কবিতা।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া্ ।