হলদে পাখি

সজনে গাছের মগডালে,
একটি হলুদ পাখি।
নাম জানিনা তাইতো তারে,
হলদে পাখি ডাকি।
 
হলদে পাখি, হলদে পাখি,
কোথায় তোমার বাড়ি?
বাড়ি তো নাই ,এদেশ ওদেশ
করি ঘোরাঘুরি।
বেশতো ভালো মজার জীবন,
অবাধ মুক্ত স্বাধীন।
গান গেয়ে যাও,ঘুরে বেড়াও,
নাচো তা ধিন ধিন।
 
আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা।
মোট পড়েছেনঃ ২,২৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. সত্যিই মানব জীবন বড়ই অদ্ভুত। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা স্বাধীনতার জন্যে যুদ্ধ করেও শৃঙ্খল ভাঙতে পারে না। শুভ কামনা নিরন্তর 😍

  2. পাখিরা মুক্ত স্বাধীন আর মানুষ পরাধীনতার শিকলে বাঁধা। পাখি আমার খুব ভালো লাগে । ধন্যবাদ ভাইয়া শুভ সকাল

  3. “ আমি তো ভাই নিয়ম জালে
    পড়ে গেছি বাধা।
    মানব জীবন বড়ই কঠিন,
    জটিল এক ধাঁধা। “

    বাস্তবতা বড়ই কঠিন
    আমরা সবাই শৃংখলার অধীন।
    সুন্দর পাখি কবিতা।
    শুভ কামনা।

  4. পাখির মতো এদেশ- ওদেশে ঘুরতে পারলে ভালোই হতো। তাদের ঘর-বাড়ি লাগেনা, স্বাধীনতার সুখ তাদেরকে ডানা মেলে উড়তে শেখায়।

    পাখিটা বেশ সুন্দর,
    শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹

  5. আমি তো ভাই নিয়ম জালে
    পড়ে গেছি বাধা।
    মানব জীবন বড়ই কঠিন,
    জটিল এক ধাঁধা।

    আপনার কবিতা পড়ে আমি এখানেই থেকে যাচ্ছি! বেশিদূর আর গেলাম না। শুভকামনা থাকলো।

মন্তব্য করুন