বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়,
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি,
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি,
বনেতে মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী,
উচিত কাজ নয়।
দীনা বলে ঠিক তবে তাই
বাঁচুক ওরা ওদের মত করে ।
মুক্ত স্বাধীন কাটাক জীবন,
এদেশ ওদেশ ঘুরে।
মোট পড়েছেনঃ ১,১৫৩জন
আজ পড়েছেনঃ ০জন
বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে। “
খুব ভাল লাগলো।
শুভ কামনা।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা ।
ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।শুভ সকাল
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি।
আপনার লেখা ছড়া কবিতাগুলো খুবই ভালো লাগে। শুভেচ্ছা জানবেন।
কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা
ওরা কাটাক ওদের মনে
বন-বাদারে ঘুরে ফিরে।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
ভালো থাকুন সবসময় ।
অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
বনের পাখি বনেই সুখী। ছড়ায় বাচ্চাদের জন্য দারুন একটি শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
মননশীল ভাবনা । ভালো থাকুন। আরো লিখুন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ।
দারুন লিখেছেন ভাই
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া ।
আপনার লেখা ছোটদের ছড়াগুলো বেশ ভালো হয়………শুভেচ্ছা জানবেন ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
সময় করে এই ছড়া কবিতাগুলো আরো কিছু সম্পাদনা করতে হবে। আপাতত মনে যা আসে লিখে রাখি। আপনারা পড়েন তাই নিজেকে ধন্য মনে করছি। শুভকামনা রইলো।
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
বন্যেরা বনেই সুন্দর,
চমৎকার লেখেন আপনি, আর ফিচার ছবিটা দারুন।
খুব সুন্দর পোস্ট দিয়েছেন ইসিয়াক ভাই 😊😊
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু্ ।
মন্তব্যে অনুপ্রণিত হলাম।
শুভকামনা।
প্রাণী মাত্রই স্ব স্ব অবস্থানেই সুন্দর
চমৎকার ছড়া
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।
শুভসকাল।