পাখির স্বাধীনতা

বাবা টিয়া গাইছে গান,
আমড়া গাছের ডালে।
ছানাগুলো আশ্রয়ে,
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়,
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি,
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি,
বনেতে মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী,
উচিত কাজ নয়।

দীনা বলে ঠিক তবে তাই
বাঁচুক ওরা ওদের মত করে ।
মুক্ত স্বাধীন কাটাক জীবন,
এদেশ ওদেশ ঘুরে।

মোট পড়েছেনঃ ১,১৫৩জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

    1. মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
      সময় করে এই ছড়া কবিতাগুলো আরো কিছু সম্পাদনা করতে হবে। আপাতত মনে যা আসে লিখে রাখি। আপনারা পড়েন তাই নিজেকে ধন্য মনে করছি। শুভকামনা রইলো।

মন্তব্য করুন