গভীর রাতে জলপরীরা উড়ছে
আকাশ জুড়ে।
জোছনারাশি খেলা করে,
তাদের চারিধারে।
ফুলকলিদের ফোটার সুখে,
খুকু গাইছে গান।
পাখপাখালি সেই সুরেতে,
ধরলো ঐক্যতান।
নদীর কুলে ঢেউ খেলে যায়,
কুলে ভেড়ে তরী।
রাজার কুমার বসে তাতে,
দেখতে মানায় ভারি।
কি চায় কুমার কে জানে হায়!
কিসের তরে প্রবেশ।
ছোট্ট খুকু গান থামিয়ে,
চিন্তিত হলো বেশ।
রাজকুমার বলল হেসে,
”ভয় কেন গো আর।
ছন্দ সুরে বেশতো ভালো,
লাগছিলো গান তোমার”।
খুকুমণি তাই না শুনে,
পেল ভীষণ লাজ।
ছুট লাগালো বনের পথে,
বলল,”আছে কাজ”।
এই কথাতে এলো ছুটে,
জলপরীরা সব।
”লাজ হয়েছে, লাজ হয়েছে”
জুড়লো কলরব।
মোট পড়েছেনঃ ৭০২জন
আজ পড়েছেনঃ ০জন
হুম! লাজে পালায় খুকি। কবিতা বেশ হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
শিশুতোষ কবিতা বেশ ভাল-ই লিখেছেন।
শুভকামনা সতত।
বাহ! বেশ সাজানো গোছানো
মন্তব্যে ভালো লাগা।
ধন্যবাদ
চমৎকার ছড়া কবিতা। শিশুরা একটুতেই লজ্জা পায়- এটা অনেকটা অভিমান ও বলা যায়।
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া্ ।
ছন্দের ছড়াছড়ি,লাগছে বেশ ভারী। এমন এমন ছড়া চাই ভুরিভুরি । ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দিদি ।
শুভকামনা জানবেন।
“নদীর কুলে ঢেউ খেলে যায়,
কুলে ভেড়ে তরী।
রাজার কুমার বসে তাতে,
দেখতে মানায় ভারি। “
আমাদের রাজকুমার আশায় থাকে
কখন দেবে পাড়ি।
শুভ কামনা।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা। শুভকামান রইলো্
শ্রুতিমধুর ও সুখপাঠ্য লেখাটা।
অনেক ধন্যবাদ রইলো । শুভকামনা।
খুকুমণিদের নিয়ে ছড়া কবিতা বেশ ভালোই লেগেছে, দাদা। শুভেচ্ছা জানবেন।
মন্তব্যে প্রীত হলাম ।শুভকামনা।
চমৎকার লেখেন আপনি ছন্দে ছন্দে।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন আপু্
ছোটদের সুন্দর ছড়া, ভালোলাগা জানিয়ে গেলাম।
ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।
আপনার জন্যও শুভকামনা সব সময়।
ধন্যবাদ
সুন্দর কবিতা
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
সোনামণিদের নিয়ে চমৎকার ছড়া। দারুণ লিখেছেন
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
ধন্যবাদ
সুন্দর লিখেছেন
অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো ।
বাহ 🌷🌷