রাত-বেদুইনের নিঃশব্দ-নিস্তব্ধ-ভালোবাসা

 

রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
বিলাসী-মরণের নাগপাশে।

সে মরণ অবগাহন হোক না দৈনিক/মাসিক/ষাণ্মাসিক!
বছরান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে
শুধুই ডুবে থাকা, ভিজে-জ্যোৎস্নার তীব্র দহনে;
মরণ সে তো তুহ মম!

নৈকট্যের তীব্র আলোকে আলোড়িত সে-এক স্বপ্ন-পুরি
মত্ত-জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল নিঃশ্বাসে
সে-সব বিনিদ্র রাত্রি, থরো-কম্পনের সোনালী ডানা
মরণের বেশে রাতের প্রহেলিকায় ভাসে গভীরের নিভৃত-কুঞ্জে,
স্বর্গের অপ্সরার মতই নান্দনিক সাজশয্যায়
বুকে আগলে রাখে, আঁধার ভ্রুকুটির বিহ্বল-লাজ ফেলে;

হাঁ-করা বিদীর্ণ আকাশ-রাত তামাদি হবে আজ!
হৈমন্তিক নরোম ফুলেল লঘু-নিনাদে।

মোট পড়েছেনঃ ১,৩৪৬জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. এ প্রগাঢ় প্রায়োপবেশন অলক্ষ্যে কি করে মোর রয়-
    যেখানে রতি জীব্য দিব্য মম মর্মে তুলেছে প্রলয়।।

    কবিতা’ই হোক জীবনের ঔপনিবেশিক সংজ্ঞা।

  2. মরণকে সঙ্গী করেই ভালোবাসাকে বরণ করতে হবে। প্রতিদিন, মাস, বছর হাহাকার ভুলে মরনের গর্ভেই সুখ খুঁজে নিতে হবে। আপনার বেদুইন ভালোবাসার জয় হোক। শুভ কামনা রইলো

    1. মইরা গেলে ভালুবাসা কৈ থাকপে!
      তাই ভালোবাসার জন্য মরণ হোক চিজ নাও হতে পারে।
      আপনি যখন বলছেন, হউক জয়।
      অনেক ধন্যবাদ, মন দিয়ে পড়ার জন্য

  3. রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
    বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
    বিলাসী-মরণের নাগপাশে।

    চমৎকার কাব্য ভাবনা …

  4. “রাতের বেদুইন নিস্তব্ধতায় ভালোবাসে,
    বাসন্তী ফুলের সমারোহে, আ—মৃত্যুর সোনালী প্রহর,
    বিলাসী-মরণের নাগপাশে।”

    হেলাল ভাইয়ের রাতের বেদুইন
    মন ছুয়ে যায় উষ্ণ ভালবাসায়।
    শুভ কামনা।

মন্তব্য করুন