স্বপ্ন চূর্ণ

জীবনের সর্বোচ্চ সঞ্চয়টুকু নিয়ে

দাড়িয়ে ছিলাম রাস্তায়,

দেখতে অপূর্ব লেগেছিল

আর মিলেছিল খুবই সস্তায়।

ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে,

একটু প্রশান্তির আশায়,

নদীর তীরে গড়লাম বসতি

জমিদার হওয়ার নেশায়।

সে আশা আর হলো না শালীন ,

নদী গর্ভে  সব হয়েছে বিলীন।

নদী ভাঙ্গন আজ আমায় করেছে যাযাবর,

আবার ফিরে এলাম চেনা শহরে হয়ে নিশাচর।

সব হারিয়ে আজ নিঃস্ব আমি,

কিছুই নেই মোর কাছে যা ছিল দামী৷

প্রকান্ড শীতের রাতে বিনা করিতে,

ঠাই হলো না কারো বাড়িতে।

রাত পার করছি বহু কষ্টে,

রাস্তার ধারের ঐ ফুটপাতে।

 

 

মোট পড়েছেনঃ ১,২৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. নদী ভাঙ্গনে বিলীন হয় জীবনের সর্বোচ্চ সম্পদ। শত শত জমি, ভিটেমাটি, স্কুল কলেজ নদীগর্ভে বিলীন হয়ে যায়। নতুন সূর্যোদয় শুভ বার্তা নিয়ে আসুক এই কামনায় রইলাম। ভালো থাকুন

  2. “নদী ভাঙ্গন আজ আমায় করেছে যাযাবর,
    আবার ফিরে এলাম চেনা শহরে হয়ে নিশাচর। “

    নিশাচর কবি লিখে যায়
    মনের কবিতাখানি।

মন্তব্য করুন