প্রিয় গ্রাম

ডাঙ্গারচর তুমি এতো সুন্দর
রূপটা দেখছি আজো।
কর্ণফুলীর পাড়ে তুমি
এখনো দাঁড়িয়ে আছো।

বৈশাখের কালবৈশাখী হাওয়া তুমি,
পাকা ফলের সুগন্ধময় জৈষ্ঠ্য।
আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টির ধারা তুমি,
সন্ধ্যায় ঝড়ো ভেজা কাকের রুষ্ট।

ভাদ্র আশ্বিনের কুয়াশা ভেজা শরৎ এর সাদা মেঘ তুমি,
কার্তিক অগ্রাহায়নের কৃষকের মুখে হাসি ফোটানো নবান্নের উৎসব মুখর হেমন্ত।

পৌষ মাঘের হাড় কাপানো শীত তুমি,
চারদিকে ফুটে থাকা ফুলে রঙিন ঋতুরাজ বসন্ত।

মোট পড়েছেনঃ ১,১৪৬জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. “ডাঙ্গারচর তুমি এতো সুন্দর
    রূপটা দেখছি আজো।
    কর্ণফুলীর পাড়ে তুমি
    এখনো দাঁড়িয়ে আছো।“

    গ্রামটা বড়ই চেনা মনে হচ্ছে।
    কোন উপজেলায়
    কবিতাটা ও ভালো।
    শুভ কামনা।

  2. চমৎকার চরণমালা ভাইয়া, পড়ে মুগ্ধ হলাম।
    ছোটবেলা থেকেই শহরে বড় হওয়া তবে মাঝে মাঝে নিজ গ্রামে যাওয়া হয়,সত্যি গ্রাম অনেক সুন্দর।
    আপনার গ্রাম নিয়ে কবিতা আর তার প্রতি ভালোবাসা আমার গ্রামের কথা মনে করিয়ে দিল।
    ভালো থাকুন,সুস্থ থাকুন, শুভ কামনা রইল।

  3. বৈশাখের কালবৈশাখী হাওয়া তুমি,
    পাকা ফলের সুগন্ধময় জৈষ্ঠ্য।
    আষাঢ় শ্রাবণের অঝোর বৃষ্টির ধারা তুমি,
    সন্ধ্যায় ঝড়ো ভেজা কাকের রুষ্ট।

মন্তব্য করুন