প্রতীতির রেশ পাশে দাঁড়ায়

 

নিজেকে সরিয়ে নেই
নিজেই নিজেকে,
যা দেখি, যা যা দেখি
অনেক কিছুই
দেখতে চাই-না/চাই-নি
তবুও দেখি, দেখি;

অপূর্ণ দোলাচল, অধেয়,
এ এক অদ্ভুত ক্রম/ক্রমশ বিভব, ত্রিশঙ্কুর;
অপ্রস্তুত কলম-হৃদয়
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়;

প্রতীতির রেশ ঘিরে দাঁড়ায়
অ-ক্লেশ আশ্বাসে, ইশারা-ভাষায়।

মোট পড়েছেনঃ ৯৪২জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. অনেক কিছু দেখে ফেলি যা দেখা উচিত নয় বা দেখতে চাই না।অপ্রস্তুত কলম-হৃদয়
    স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
    অলীক সভ্যতা-ভাবনায়; আপনার এই কথাগুলো বেশি ভালো লেগেছে। শুভ কামনা রইলো

  2. সভ্যতার অন্ধকারে ঘাপটি মেরে থাকা অনেক কিছুই আমরা হয়তো দেখিনা বা দেখতে চাইনা, তবে ক্ষণে ক্ষণে সেটা ব্যপকভাবে প্রকাশিত হয়ে পড়ে এবং আমাদের দেখতেই হয়……..শুভ সকাল।

    1. এই দেখা গুলো আমাদের চাওয়াকে উপেক্ষায় ফেলে জোর করেই দেখায়, দেখতে বাধ্য করে।
      আপনার মন্তব্য তো সুন্দর হচ্ছে! ঘটনা কী!

  3. আমি কবিতা বুঝিনা পোষ্ট দেওয়ার পর কবিতায় মন্তব্য করতে আর ডর লাগে না। যতোটা বুঝি বা না বুঝি একটা মন্তব্য করেই ফেলি, কারণ সবাই তো আগেই জানে আমি কবিতা বুঝি না…………তাই মনটা ফুরফুরে মেজাজেই থাকে 😀

    1. বাহ, এই তো চাই।
      আপনি আপনার মতই চালিয়া যাবেন।
      আরে ধুর! বোঝাবুঝির কিচ্ছু নেই, এই লেখক ও অনেক কিছু বোঝে না, তবে বুঝতে চায়।
      অবশ্যই ধন্যবাদ আপনাকে।

  4. দেখতে না চাইলেও অনেক কিছু দেখতে হয়।
    নিষ্ঠুর সময় দেখিয়ে যায় তার নিষ্ঠুরতা। প্রেমময় সময় দেখিয়ে যায় তার প্রেমের মাদকতা। কিছুটা ইচ্ছায় কিছু টা অনিচ্ছায় দেখতে হয় বৈকি।

  5. কবিতা আমাকে ভাবিয়ে তুলে! কবিদের শব্দগুচ্ছ নিয়ে অনেকসময় ভাবি! কিন্তু হায়! ভাবনা আমার কুল-কিনারাহীণ অবস্থায় পতিত হয়! তবুও ভাবি! ভীষণভাবে ভাবি! বিশেষ করে ছাইরাছ দাদার লেখা কবিতার শব্দগুলো নিয়ে বেশি ভাবি!

  6. অনিচ্ছা সত্ত্বেও পৃথিবীর কলুষতার অনেক কিছুই আমাকে দেখতে হয়। এ দেখা দেখির মধ্যেই অনেক ভালো কিছু থাকে যা খুঁজে নিতে হয় মহারাজ।

    দিন ভাল কাটুক এটাই কামনা।

মন্তব্য করুন