তুমি সমগ্র

★ তুমি- ভাবনায়

অপলক তাকিয়ে রই
তোমার শান্ত স্নিগ্ধ অবয়বের দিকে,
ভালোবাসা মেঘের মত ভেসে বেড়ায় আমার চারিদিক..
ভালবাসার বৃস্টি হয়ে ঝরি,
টুপটাপ টুপটাপ সবুজ গাছের পাতায়..
গাছের পাতাগুলো তুমি হয়ে যাও তখন;

 

★ তুমি- বিশ্বাসে

তোমার দু’হাতে দেখেছি বিশ্বস্ততা,
একহাতে আস্থার পৃথিবী
আর অন্যটায় অটুট বন্ধন।

 

★ তুমি- ভালোবাসায়

ভালোবাসার বিশ্বে তুমি সীমান্তহীন রাস্ট্র,
ভ্যাট-বাজেট,ব্যাংক-ব্যালেন্স এর কড়াকড়ি নেই,
নেই ভোটবাক্সের বিজ্ঞাপন;
শেয়ার বাজারের দরপতনেও নেই কোন নিষেধাজ্ঞা..
সামরিক শাসকের আওতা বিহীন সাম্রাজ্যে
রাখোনি কোন আইডি কার্ড।

 

★ তুমি- প্রেমে

ঋতু আবর্তিত হয় তোমার হৃদ-স্পন্দনে,
হাসিতে ফাগুন
দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,
গভীরের গহিনে নিমজ্জিত হও
উষ্ণতম প্রেম-আবেশে..
ভালোবাসা পূর্ণাঙ্গ হয় তোমার উত্তাল প্রেম-নির্যাসে;

মোট পড়েছেনঃ ১২০জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. তোমার হৃদ-স্পন্দনে,
    হাসিতে ফাগুন
    দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,

    -খুব কষ্ট পেয়েছি কদিন আগুনে কত গুলো নীরহ জীব পুড়ে গেছে অস্ট্রেলিয়ায়।
    যদিও আপনার কবিতার সাথে এর কোন মিল নেই,
    কিন্তু এই লাইনটা আমাকে ভাবিয়েছে ।

  2. তুমিময় কাব্য! কি মন্তব্য করি বলোতো?

    “থাকুকনা রেশটুকু তুমিময় ভালবাসার আবেশে!
    ভেসে যাক পৃথিবী শীতার্ত কুয়াশার সাস্পানে।
    উষ্ণতার একটু আগুনছোঁয়ায় ঝরে পড়ুক
    অ-পলক দৃষ্টির প্রেমময় বৃষ্টি
    শুধু তোমার আমি
    আমার তুমি
    ভালবাসি ভালবাসি!! “

  3. তুমিতে পরিপুষ্ট তুমি সমগ্র ভালো লেগেছে খুব,
    প্রেমময় কাব্য, এতে যেভাবে মন্তব্য দিতে হয়, আমি তা পারিনা।
    আপনার ‘তুমি’ ( যদি থাকে ) তো দারুণ ভাগ্যবান,

    শুভ কামনা।

  4. বৃস্টি না বৃষ্টি?

    ঋতু আবর্তিত হয় তোমার হৃদ-স্পন্দনে,
    হাসিতে ফাগুন
    দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,
    গভীরের গহিনে নিমজ্জিত হও
    উষ্ণতম প্রেম-আবেশে..
    ভালোবাসা পূর্ণাঙ্গ হয় তোমার উত্তাল প্রেম-নির্যাসে;

    দারুণ প্রকাশ।

মন্তব্য করুন