কৈশোরত্তীর্ণ বাসনা

তুচ্ছ প্রলাপের পুচ্ছকে শুন্যে মেলে
ক্ষণিকসময় কৌতুকের ছেলে খেলাখেলিতে,
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কামনারা আজ;
বেলা অবেলার ভাবের মেলায়
লজ্জিত বিহনে হয়েছে নিষ্পেষিত।

অভিসারিকার আগমনে আনন্দরুপে উদ্বেলিত
মুক্ত বিহঙ্গমার সুপ্ত চৈতন্যরা,
ঝড়ের বেগের মৃদুমন্দ দোলনে মৌনতায় পর্যবেসিত;
কিশোর অক্ষরলিপিতে আঁঁকা রংতুলিতে
আড়ালে আবডালে এসেছিল যে- সে অবন্তিকা।

গহনে গ্রহণে আলোর সঙ্গমে মিলিত জোনাকীরা
বিশ্বপ্রাণের স্পর্শরসে তন্দ্রাচ্ছন্ন আকাশতলে,
কবিত্বহীন বিধাতার হিসেবের যাতাকলে;
দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।

মোট পড়েছেনঃ ৭৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কামনারা আজ;
    বেলা অবেলার ভাবের মেলায়
    লজ্জিত বিহনে হয়েছে নিষ্পেষিত।

    চমৎকার উপস্থাপন

    1. এই গবেষনা করতে প্রেম বিশারদ হবার দরকার হয়না মহারাজ, গভীরভাবে চিন্তা করলে দেখবেন সবাই এর মাঝে পতিত হয়েছে। শুধুমাত্র ল্যাবেন্ডিস যারা তারা ছাড়া ☺

      ত্রিভুজ আবিষ্কৃত হলেও সেখানে পৌঁছাতে কত বাধাবিপত্তি আসে সে খবর যে ভুক্তভোগী কেবল সেই জানে। তাইতো কামনা তরতর করে উপরে উঠে আবার ফুঁস করে নেতিয়ে যায়। বুঝলেননা! ☺

      শীতে শরীরতত্ত্ব নিয়েই আষ্টেপৃষ্ঠে থাকাটা বেশ উপভোগ্য কিন্তু!! 😃😃

  2. গহনে গ্রহণে আলোর সঙ্গমে মিলিত জোনাকীরা
    বিশ্বপ্রাণের স্পর্শরসে তন্দ্রাচ্ছন্ন আকাশতলে,
    কবিত্বহীন বিধাতার হিসেবের যাতাকলে;
    দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
    শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।

    একেবারে সঠিক সময়ের কবিতা।আহা শীত তুই আরো কেপে আয়।দারুণ।

  3. আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কামনারা আজ;
    বেলা অবেলার ভাবের মেলায়
    লজ্জিত বিহনে হয়েছে নিষ্পেষিত!
    চমৎকার লিখেছেন দাদা।

  4. কবিত্বহীন বিধাতার হিসেবের যাতাকলে;
    দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
    .
    অনেকদিন পর আপনার এমন কবিতা পেয়ে আমি অনেকটা আনন্দিত। একে একে তিনবার প্রতিটি ছন্দ আনয়ন করলাম। না হলে বুঝতে অক্ষম হয়ে পড়তাম।
    বেশ দারুণ রচনাশৈলী দাদা।
    শরীর জুড়ে কিশোর বাসনা..যা কবির মনোজগতকে একধাপ এগিয়ে নিয়েছে।

  5. দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
    শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।

    বুঝে নিতে হয় কবিতার ভাষায়
    যদি ও কলার ছাত্র নই
    শুভ কামনা

  6. ওরে কঠিন কঠিন শব্দ। এতো সুন্দর করে সাজিয়ে কিভাবে লিখেন?আমি যে কবে এমন করে লিখতে পারবো! চমৎকার আবেগ আর শব্দ চয়নে বিস্মিত হলাম

  7. মন্তব্য দিতে ভয় পাচ্ছি ভাই,
    দেহ তত্ত্বের লেখা।

    শেষ পর্যন্ত আপনিও কবি হয়ে গেলেন?!
    আমাকে অ-কবির দলে ঠেলেই দিলেন?!!!!

    1. আমি আপনার দলেই আছি, কিন্তু সোনেলার কবিরা নিজেদের যেভাবে উপস্থাপন করছেন তাতে তাদের পাঠকপ্রিয়তা দেখে ভয় পেয়েছি। তাই নিজের অবস্থান একটু জানান দিলাম আর কি! ☺

      এতো সহজ তবুও কঠিন বলছেন!

  8. দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
    শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।

    অসাধারণ শব্দ চয়ন। মুগ্ধতা রেখে গেলাম দেহ তত্ত্বের কবিতায় ।

  9. “গহনে গ্রহণে আলোর সঙ্গমে মিলিত জোনাকীরা
    বিশ্বপ্রাণের স্পর্শরসে তন্দ্রাচ্ছন্ন আকাশতলে,
    কবিত্বহীন বিধাতার হিসেবের যাতাকলে;
    দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
    শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।”
    নান্দনিক নির্মাণ! অনেক অনেক ভাল লাগা।

মন্তব্য করুন