লাঞ্ছিত বেকার

বুকে মাইনের বিস্ফোরন ঘটিয়ে প্রিয়তমা চলে গেল,
সুযোগের বন্ধু এলাকার বড় ভাই,
বিপদে কেউ পাশে নাই,
মেনে নিতে হলো লজ্জার হার;
মনের জোরে কভু ফেরানো যাবেনা তাকে,
সমাধান বিদঘুটে আমি যে বেকার।

বিতৃষ্ণায় অস্হির করছি সময় পার,
যুগের মত দিন যাচ্ছে কেটে,
মদের আসরে গিয়ে ফিরেছি ব্যর্থ হয়ে,
টাকার অভাবে মদ যায়নি পেটে;
মা-বাবা চিন্তিত ছেলের ভবিষ্যত আর নিয়ে অধিকার, ভাগ্যটা বদলে না কপালে জুটে আছে আমি যে বেকার।

সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
আসেনি একটিও চাকুরীর অফার,
অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
‘চাকুরী পেতে বাবা টাকার দরকার’
খালি হাত, খালি পেট, ঘুরে ঘুরে জুতা হচ্ছে ক্ষয়;
চাকুরী হচ্ছেনা মিলছে বঞ্চনা চলছে বেড়েই হতাশা ভয়,
তারাও তো ভাল আছে রিক্সাচালক আর ফুটপাতী হকার,
আমিও তো তাও নই শুন্য পকেটে ঘুরি লাঞ্ছিত বেকার।

লেখা-পড়া শিখে আজ গেটে-গেটে পড়ে বেড়াই,
‘কর্ম খালি নাই’
কি এক তামাশা ইন্টারভিউ রুমে,
শুনে যায় মাথা ঘুরে অভিজ্ঞতা চাই!
অনভিজ্ঞ তাই তোর চাকুরী নাই,
বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।

মোট পড়েছেনঃ ৮২৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. অভিজ্ঞতা মামা বাড়ির সম্বল / আবদার

    এই অভিজ্ঞতা যদি প্রতি জন্মদিনে এক কেজি করে পাওয়া যেত, অথবা প্রতি সার্টিফিকেটের সাথে দুই লিটার অভিজ্ঞতা- তাইলে নাহয় এদের সামনে দুই বস্তা অভিজ্ঞতা রাখা যেত।

    দুর্দান্ত লিখেছেন।
    তবে অনেকেরই এই ষ্ট্রাগল পিরিয়ড বেশিদিন থাকে না।

    1. অনেকেরই এই ষ্ট্রাগল পিরিয়ড বেশিদিন থাকে না।

      -সবাই এক সময় কাজ পেয়ে যায়;
      যে কয়দিন বঞ্চনা চামড়া পেয়ে থাকে তা সারাজীবন বয়ে বেড়ানোর মত ক্ষতময় স্মৃতি।
      ধন্যবাদ।

  2. সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
    আসেনি একটিও চাকুরীর অফার,
    অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
    ‘চাকুরী পেতে বাবা টাকার দরকার’

    চরম বাস্তবতার বহিঃপ্রকাশ।
    চমৎকার উপস্থাপন

    1. অভিজ্ঞতা হয়েছে ঘুরে ঘুরে,
      জীবনের প্রতিটি কবিতায় লুকায়িত চরম বাস্তবতা উপস্হাপন করার চেষ্টা করছি।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
      ভাল থাকুন।

  3. “সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
    আসেনি একটিও চাকুরীর অফার,
    অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
    ‘চাকুরী পেতে বাবা টাকার দরকার’”
    আসলে এটাই বেকারদের নিয়তি!!
    কবিতাটি ভাল লাগলো।

  4. বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
    লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।

    সব সয়ে শেষে , মৃত্যুও নিয়ে যায় ঐপারে, বেকারত্বের হাত ধরে,
    আর স্বপ্নমাখা মুখটি আছে, ঐন্যের বিছানাতে, ভালবেসে।

  5. যে হারে বেকারত্ব বাড়ছে, তাতে শিক্ষিত ছেলেরা পছন্দের মেয়েকে বিয়েও করতে পারছেনা!
    দেশের মগজধারীদের এসবের দ্রুত সমাধান করা দরকার।

    1. ধন্যবাদ আপু,
      প্রতিযোগীতার এই জেনারেশনের কেউ বেকার থাকতে চাইবেনা;
      পরিস্হিতি অনেককেই বেকার করে রেখেছে হোক তা টাকা কিংবা মেধা।

  6. বেকারত্ব যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আসলেই সবাই ভুক্তভোগী। পরিবার পরিজন সবাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেবার জন্য

    1. ধন্যবাদ প্রিয় লেখিকা,
      দেশ সিংগাপুর কিংবা মালোশিয়ার কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব; প্রথমে প্রয়োজন বেকারত্ব কমানো।
      কোটি কোটি টাকার মালিক যদি পঙ্গু হয় তার যেমন দাম নেই তেমনি বেকার জাতির কোন মুল্য নেই।

  7. দেশের বেকার সমস্যা প্রকট, প্রতিটি ছাত্রই পড়াশুনা করার পরেও যখন একটা চাকুরী পায়না এই দুঃসহ যন্ত্রণা যে ভুক্তভোগী কেবল সেই বোঝে।

  8. বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
    লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।

    ভালই হলো
    বন্ধুদের সুমতি হোক !

    1. বেকাররা পেটের ক্ষুধা বুঝতে পারে,
      লোকের বঞ্চনা সইতে পারে;
      সুন্দর কবিতাও লিখে!
      শুধু নিজেরাই ভালো থাকতে পারেনা।
      ধন্যবাদ ভাইয়া।

মন্তব্য করুন