মাঝি কৈ যাও

 

কোন এক ব্যক্তিগত সন্ধ্যা-আচ্ছন্নতার নরম আলোয়
বিশুদ্ধ পরোপকারী মত ডেকে জানতে ইচ্ছে করে
পালের মাঝি কৈ যাও? উজান-গাঙ্গে পাল উড়িয়ে?
পিছলে পড়া লুকোনো নক্ষত্রের- আলো এসে পড়ার আগে!

তন্দ্রা-লাজুক, পুলক-বধির ঘোমটা টানায় ওত পেতে থাকা
এলো-চুলে ফুঁসে উঠে চাপা ঠোঁটের সম্মুখ ভালোবাসা!
ঝুঁটি-কাকাতুয়ার বেশে আক্ষেপ অপেক্ষায় আছে বুঝি কেউ?

মোট পড়েছেনঃ ১,০৯৩জন আজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

  1. তেমন মাঝি আর নেই আজকাল-
    মিস করি এমন মিষ্টি লিখা।

    সাঁজের মাঝি কি জবাব দিলো ?

    পরের প্রজন্ম লিখবে- “কই যাও ড্রাইভিং লাইসেন্স ছাড়া, হোন্ডার ইন্সুরেন্স এক্সপায়ার, ধরা খাইও না। হাহাহা-

    মিষ্টি কবিতা

      1. প্রিয় সুরাইয়া আপু, অর্ণব দা এবং ফাল্গুনী আপু-
        এই লিখকের সাথে এই ইট্টুখানি খুনশুটি করি আমি, উনিও খুবই মজার মানুষ, রাগ করেন না কখনো।
        মনে মনে রাগ করেন কি না জানিনা।
        উনার মন্তব্য আমার খুউব প্রিয়।

        আপনাদের ভাল লেগেছে জেনে অত্যন্ত খুশি হয়েছি।
        দিন দিন সোনেলা কেমন আপন হয়ে যাচ্ছে।

        কৃতজ্ঞতা সবার প্রতি।

  2. তন্দ্রা-লাজুক, পুলক-বধির ঘোমটা টানায় ওত পেতে থাকা
    এলো-চুলে ফুঁসে উঠে চাপা ঠোঁটের সম্মুখ ভালোবাসা!

    -আমি আবার আরেকটি বার তার প্রেমে পড়তে চাই।

  3. চমৎকার উপস্থাপন
    হয়তো এখন আর নেই পাশ তোলা মাঝি, বিশুদ্ধ পরোপকারীও নেই। তবুও ইচ্ছেরা পূর্ণতা পেয়েছে যাক।

  4. পাইছি বুহুদিন পর রসালো বার্তা
    রশহীন কবি থাক কেমনে নির্জন একা
    ঘোমটা আলপনা রঙ্গিন আলোক রস্নি আঁকা
    জীবন আলোময় ভরুক সকল ত্রিপ্তি ভরা।

  5. মাঝির বুঝি ঘর সংসার বৌ কেউ নাই? সেতো চটজলদি বাসায় যেতে পারলেই শান্তি খুঁজে পায়।

    তবে আপনার প্রশ্নের কি উত্তর দিলো মাঝি সেটা জানতে বড্ড মনে চায়।

    1. মাঝির কী আছে বা নাই, আপনি জানলেন কেমনে!
      আপনাকে তো সুবিধার মনে হচ্ছে না!

      মাঝি উত্তর দিলে অবশ্যই শেয়ার পাবেন, কিন্তু মাঝিদের মনের নাগাল পাওয়া সত্যি কঠিন।

  6. অপেক্ষায় তো আছেই, থাকেও কেউ কেউ,
    সংকল্পের মাঝির পরের লেখা নাকি এটি?

    কবিতায় মোট সাত লাইন,
    আবার প্রতি লাইনে সাতটি শব্দ!
    ক্যামনে মিলান এমন করে!?
    টাসকিত,

    1. হ্যা, সংকল্পের মাঝির পরের লেখা এটি।
      আসলে পরিকল্পনা করে এমন সাজাইনি, লেখা শেষ করে দেখি এমন হয়েছে,
      একটি লাইনে একটি শব্দ বেশি ছিল, সেটি ঠিক করেছি মাত্র।
      যদিও প্রায় এমন টাইপ লেখা এখানে আছে, আগে যা লিখেছি।

  7. উজানে ভাসাইয়া নৌকা
    শক্ত হাতে বৈঠা বাও,
    রঙ্গিন পালের সুজন মাঝি
    মাঝ নদীতে ডুবাইওনা নাও,,

    ভাটির বাতাস লাগাম ছাড়া
    তীরে ফেরার নিও তাড়া,
    প্রবল ঢেউয়ের প্রতাপ দেখে
    পার করো না সান্ধ্য-বেলা..

    মাঝি তুমি কৈ যাও?
    ডুব-চর সামাল রেখে
    সময় পালের নৌকা খানি
    যতনে চালাও…

    1. এই কবিতার জবাব দেয়ার সাধ থাকলেও সাধ্যে কুলোবে না।
      তবে মনে হচ্ছে মাঝি আপনার অনেক চেনা!

      মাঝি,
      এ যাত্রা যদি বাঁচতে চাও
      অন্য ঘাটে নাও ভিড়াও;

মন্তব্য করুন