ধ্রুবতারা

ওগো শুকতারা
সন্ধ্যাতারা আমার!
আলোর-সাগরে ভেসে
আঁধারের মাঝে…
মৃদু-মধুর হাসি হেসে
এসো আমার কাছে।

অসীম আকাশে
রুপোলী-আলোয়
নিত্য নিশীথে…
আলোর ঝর্না হয়ে
আমার ভুবনে এসো।

এসো ধ্রুবতারা
ধূসর মেঘের আড়াল সরায়ে,
অন্ধকার ভুবনে
চেয়ে দেখো
তুমি ছাড়া আলো নেই যে!

মোট পড়েছেনঃ ১,১২৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. আঁধার কাটিয়ে শুকতারা আসুক আলোকবর্তিকা হয়ে। মেঘের আড়াল থেকে উঁকি মেরে ধ্রুবতারার আলো ছড়িয়ে যাক সকল প্রাণের স্পন্দনে

    অনেকদদিন পরে এলেন কিন্তু!! কবিতা ভালো লেগেছে আপু। 🌹🌹

  2. অসীম আকাশে
    রুপোলী-আলোয়
    নিত্য নিশীথে…
    আলোর ঝর্না হয়ে
    আমার ভুবনে এসো।

    চমৎকার অনুভুতি। কথাগুলো উম্মুক্ত করে দিলে কবিতা আরো ভাল হত।যদিও কবিতা আমি কম বুঝি। ভাল থাকবেন।

  3. অনেকদিন পরে এলে ব্লগে। জানি তোমার ব্যস্ততা! অপেক্ষার প্রহর গোণা শেষ তোমার। সত্যিকারের ধ্রুব তারা হয়ে তোমার “তুমি” থাকুক তোমার সারাজীবন ভর।

মন্তব্য করুন