অজস্র হারানো সন্ধ্যা

জমা রেখেছি কিছু কথার পাহাড়!
কিছু জমা রেখেছি আবেগের জঞ্জাল!
গভীর সমুদ্রের নীলটুকু কুড়িয়ে নিয়েছি
আটপৌরে আঁচলের তলে।

সময়ের সন্ধ্যায় বইবে শ্রাবণের
কামিনী ধোয়া বাতাস।
প্রবালের বুকে ঝড়ের বেগে
আছড়ে পড়া নোনাকাব্য
জেগে উঠবে যখন!!
একরাশ বধিরতা নিরবতা
আগল ভেঙে হামাগুড়ি দেবে
দু’পাশের চেয়ারের মাঝখানে।

কোনো শান্ত সদিচ্ছায় আমুল ডুবে যাবো
বেভূলা বেহালার সুরে!!
তাবৎ হিসেব নিকেশের পৃষ্ঠায়
জমতে থাকবে বালুরাশি;

কিছু জমে থাকা শ্রাবণের জলে
সর্বস্ব স্বকীয়তায়
অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
কোলা ব্যাঙের পরিবার।

ভ্রুক্ষেপের গলায় কঠোর রশি দিয়ে
ঝুলিয়ে জমা রাখবো, অজস্র বিকেলের
ধোঁয়া ওঠা গরম কফির পেয়ালা……./

মোট পড়েছেনঃ ১,৫৯৬জন আজ পড়েছেনঃ ০জন

৪১টি মন্তব্য

  1. কিছু জমে থাকা শ্রাবণের জলে
    স্বর্বস্ব স্বকিয়তায়
    অস্তিত্ব প্রমানে সক্রিয় হবে
    কোলাব্যাঙের পরিবার।
    গভীর জীবন বোধ/

  2. এমন লেখা কেবল তুমিই লিখতে পারো বন্যা। জানো, এতে এতটুকুও ঈর্ষা হয়না। মনটা অনাবিল আনন্দে ভরে উঠে তোমার লেখাগুলো পড়লে। ব্যাথারও এক আলাদা সৌন্দর্য আছে, না-বলা কথা শোনার মাঝেও মুগ্ধতা থাকে, তা অনুভব করতে পারি যখন এভাবে লেখো।

    খুব ভালো লিখেছো। প্রিয়তে তোমার অন্য লেখার সাথে এটিও জমা রাখলাম।

    ভালোবাসা নিও ❤❤

    1. আমার কেবল ঈর্ষা হয় তোমায় নিয়ে। তোমার মত অমন যখন তখন কবিতার অ-কবিতা লিখতে পারিনা বলে। কিছু জমানো পাহাড় এমন করেই থাকে।
      আমি নই আমার লেখা ধন্য কারো প্রিয়তে ঠাঁই পেলে। তাও আবার তোমার মতো বন্ধু সুহৃদএর ❤❤
      অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।💝💝

  3. কিছু জমে থাকা শ্রাবণের জলে
    সর্বস্ব স্বকীয়তায়
    অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
    কোলা ব্যাঙের পরিবার।

    এইটুকু বাংলা তরজমা করে দেন।কবিতায় অনেক কাচা কম বুঝি।

    1. ভাই, ইংলিশে আমি বড় কাঁচা। তার আবার বাংলা তর্জমা করুম?? তাইলে তা হবে ব্যঙের ঘ্যাঙর ঘ্যঙর ডাকের মতো। আপনি যে দাঁত ভঙেন নাই তাই রক্ষা।

  4. কোনো শান্ত সদিচ্ছায় আমুল ডুবে যাবো
    বেভূলা বেহালার সুরে!!
    তাবৎ হিসেব নিকেশের পৃষ্ঠায় বেভুলা বেহালার সুর গেথে যাক অন্তরে।

  5. কিছু জমে থাকা শ্রাবণের জলে
    সর্বস্ব স্বকীয়তায়
    অস্তিত্ব প্রমাণে সক্রিয় হবে
    কোলা ব্যাঙের পরিবার।
    লাইনগুলি ভালো লাগলো।

    1. কেন কিছু বলবা না?? আমি তো শোনার অপেক্ষায় থাকি জানোনা তুমি মিতা??
      স্যরি দেরি করে ফেললাম তোমার মন্তব্যের জবাব দিতে। কি করবো বলো, ব্লগে এলাম বহুদিন পর। ভালোবাসা জেনো ❤❤❤

    1. আপনার মন্তব্য দেখতে অনেক দেরি করে ফেললাম। মার্জনা করবেন। ইচ্ছাকৃত ভুল নয় এটা । আপনার ভালোলাগাটুকু আমার লেখার প্রাপ্তি। ভালো থাকবেন সবমময়।শুভ কামনা।

  6. অসাধারণ লাগল কবিতাটি।
    একরাশ বধিরতা নীরবতা
    আগল ভেঙে হামাগুড়ি দেবে
    দু’পাশের চেয়ারের মাঝখানে!
    এই ব্যক্তিক রূপটা অসাধারণ লেগেছে।ভালো থাকবেন,আপু।

    1. অদেখা মন্তব্য দেখতে গিয়ে হোঁচট খেলাম।এত পুরোনো পোস্টে মন্তব্য??
      আন্তরিক কৃতজ্ঞতা রইলো আপনার জন্য।
      ভালো থাকবেন আপনিও।
      শুভ কামনা।

মন্তব্য করুন