তবুও//

বন্যা লিপি ২৬ জুন ২০১৯, বুধবার, ০৮:৪৪:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

এই আছে
এই নেই।
চলছে যেন সময়ের রেললাইন সমান্তরাল।
ঘোরলাগা সময় আয়ু খেয়ে ফেলে
হয়েছে অমারাত্রির চন্দ্র!
যাতন বিষে
ক্ষয়িষ্ণু নিলয়ে ক্যাকটাসের বসবাস।

অঝর কোনো বর্ষণে
পরিচিতা কাব্যের পাতায়
পুরোনো মুখের জয়।

বদলে গেছে বুঝি আকাশের রং!
বদলে গেছে বুঝি ঝুড়ি ভরা গল্পের ক্ষণ!
আঁচলে রাখা বকুলের সুগন্ধি ছেড়ে কথা কয়নি আজো!!

প্রতিবিম্বে ছায়া ফেলে
হেঁটে গেছে দূর
বহুদূরে!!

করতলে গড়িয়ে যাওয়া জলের দাগ
মনে করিয়ে দিতে উদগ্রিব আজো……
এ যাওয়া
শেষ যাওয়া নয়তো!!
এই আছো
এই নেই হয়েই আছো তবুও
সমান্তরাল রেললাইনের মতো।

২৮০২জন ২৫৬৬জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য