তুই

সুধাময়ী হাসি, হাসিতে ভুবন হাসে
মুহূর্তের পরে শোক ভুলে যাই দেখে।
তোর পবিত্র হাসি, নিরখিতে ভালবাসি,
এ হাসি অনন্ত সুখ জীবনে আমার
চঞ্চল দৃষ্টি কি অপরূপ সৃষ্টি বিধাতার।

বাক্যে বাহারি জাদুর ছোঁয়া অকপটে করে খেলা তোর ওষ্ঠে সারাক্ষণ
চিত্ত নীরে প্রতিবিম্ব হয় তোর মায়াজাল।
বুকের পাঁজরে রেখে তোরে চেপে এক সর্গীয় সুখ পাই
এ জীবন পূর্ণতা পায় একটি বাক্যি শুনে
তোর মুখে যখন মা ডাক শুনতে পাই।

মোট পড়েছেনঃ ১,১৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. কাঙ্খিত ডাক এ ডাক। প্রতিটি মেয়ের মা হয়ে ওঠার এ এক পরম অনুভূতি। তোমার জাদুসোনা ছেলেরা ভালো থাকুক তোমার অসীম মমতায়। জীয়ন,জায়ানের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা রইলো। সাথে তোমাকে অভিবাদন। 💜💜💜

    1. প্রিয় মিতা কবিতাটা লিখেছি ছোটটাকে নিয়।ওকে নিয়ে কবিতা না লিখে পারলাম না। দোয়া করো দুজনের জন্য। বড়টা দেখে তো ভিষণ রাগ। ভাবছি ওকে নিয়ে ও লিখবো। নইলে রক্ষা নেই।

  2. মায়ের কোলে নেই ভয়,
    নেই আতঙ্কের ছোঁয়া!
    সেখানে নিরবিচ্ছিন্ন নিরাপদ, সুখ,
    শান্তিময়, ভালোবাসা, মায়া।

    শ্রদ্ধেয় কবি শিরিন হক দিদির জন্য শুভকামনা সারাক্ষণ।

    1. দাদা কবি বলে লজ্জা দিবেন না। কবি হওয়ার দুঃসাহস আমার নেই।ভালোলাগা থেকে মাঝে মাঝে একটু লিখি পাশে আছেন এটুকু পরম পাওয়া।

  3. নারীকে মা তে রূপান্তরিত করে সন্তান,
    সন্তানের হাসি, স্পর্ষ নারীকে এনে দেয় স্বর্গিয় সুখ।

    সন্তান ও মাতৃত্ব নিয়ে খুব ভালো একটি কবিতা।
    পিচ্চি বাবুটার জন্য শুভ কামনা।

  4. জগতে মধুরতম সম্বোধন মা। প্রিয়তম হলো সন্তান। মা-সন্তানের সম্পর্ক স্বর্গ থেকে আসে, তাইতো সব কিছুর উর্ধে থাকে মা-সন্তানের ভালোবাসা।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন