নদীবিলাস

আমাকে ছুঁয়ে দিলেই
নীলিমা হয়ে যাই!!

বাষ্পকণাগুলো দ্রুত কালো মেঘে
ভূমণ্ডল ছেয়ে যায়;
কিন্তু আমি কাঁদিনা!

ঐ যে বহতা নদী
শান্ত, ভোরের মতো
তার বুকেও জাগে চর!

চরের দুঃখ আমাতে মিলায়!
চরগুলো একেকটা পাড়া
নৈঃশব্দ,করুণ বিরহমালা গাঁথে!
শ্রাবণে আকুল উন্মাদ
কার্তিকে নির্বাক,মহাশশ্মান,
রৌদ্র ওখানে করতালি দেয়!

যদি জন্মান্তরে একবার ছুঁয়ে দাও
আমি নদী হয়ে জন্মাবো!
দুকূল ছাপিয়ে ওঠবে স্বর্গীয় ফেনা!

কবিরা দুঃখী হবেনা
প্রেমের কবিতা লিখবে।

মোট পড়েছেনঃ ১,১৬৭জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. কবিরা দুঃখী হবেনা
    প্রেমের কবিতা লিখবে।
    চমৎকার রচনাশৈলী আপু ,
    সবগুলো লাইন ভালোবাসার মতো
    মনের ভেতর প্রেম জাগায়।
    শুভ কামনা আপু, 🌹🌹

  2. নদী বিলাসে আর কোন নদী খুজে পেলেন না?নদীর মত হতে চাওয়া যায় হতে পারে কয়জনে! আপনার নদী বিলাস খুব মনে ধরছে।চমৎকার লেখা আবৃত্তি করে পড়েছি।মন শীতল হয়ে গেল।

  3. যদি জন্মান্তরে একবার ছুঁয়ে দাও
    আমি নদী হয়ে জন্মাবো!
    দুকূল ছাপিয়ে ওঠবে স্বর্গীয় ফেনা!

    বাহ্
    দারুণ লেখনী দিদি।
    নদী বিলাস…

  4. যদি জন্মান্তরে একবার সুযোগ দাও,
    আমি নদী হয়ে জন্মাবো
    কবিরা দুঃখি হবেনা
    প্রেমের কবিতা লিখবে।
    আপনার প্রার্থনার মতো সুন্দর। তবে নারীও কিন্তু নদীর মতোই…… আমি না সবাই বলে, তাই বললাম আর কি!!! শুভ কামনা জানবেন 🌹🌹

    1. আপু কিছুদিন আগে নদী নারী শিরোনামে একটা কবিতা লিখেছি
      পড়ে নিলে খুশি হবো।।এবং আমার ভালো লাগবে।দারুণ একটা কমেন্ট পাবো আশা করছি

  5. কবিরা দুঃখি হয় না, দুঃখ হয়ে নিজে কাঁদে
    অন্যকেও কাঁদায়, চোখ মুছতে মুছতে বলে
    এই এই যে দ্যাখ আমি কিন্তু কাঁদি না,
    চোখ-জল মুক্তো হয়ে গড়ায়।

  6. কখনো সাগর কখোনো নদী কবি কিনা হতে পারে।ঐ বহতা নদী শান্ত ভোরের মতো তার বুকেও চর জাগে। ব্যাথিত মনের ছাপ রেখেছেন। সুন্দর।

মন্তব্য করুন