বৃষ্টি এলো বলে

বিনিদ্র-রাত জেগে থাকে একাকী-নিঃসঙ্গতার ঘূর্ণাবর্তে
একাকীর-আনন্দ-অবিশ্রামে,
শান্ত শীতল নৈশব্দের নিঃশব্দতার সাথে ঘুরে-ফিরে-হাসে-খেলে
সাড়া উঠোনের দূরতম-আলপনার আনাচকানাচ জুড়ে।
এক ফুঁয়ে নিভে না-যাওয়া এই নিদাঘের মাসে।

অন্ধকার আর দাহ-তাপের তুমুল ঢেউ
বন্ধ জানলায় টঙ্কার তোলে,
ফণি এড়িয়ে বর্ষার উজান-পাখি
দূরে দাড়িয় দাঁতে দাঁত রাখে,
ছায়-ফাঁদের ফাঁক গলিয়ে অকস্মাৎ জাদুমন্ত্র বলে
বৃষ্টি-হীন তৃষ্ণা-সড়কে হুড়মুড় বাণ-বৃষ্টি! সে আসবেই
দিনক্ষণ মিলিয়ে সংকট কাটিয়ে;
লাফিয়ে ওঠা প্রবাদ-বৃষ্টি নয়, নিবির অস্তিত্বময়
বৃষ্টি-পরশ চাই, ঘূর্ণি-তোলা বেগে।

মোট পড়েছেনঃ ৯১১জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

    1. দিন তারিখ ঠিক করে তো লেখা সহজ বা কঠিন করা যায়-না বা হয়-ও-না।
      এই অপারগতাটুকু মানতেই হবে।
      বৃষ্টি আসেই সব কিছু ধুয়ে মুছে দিতে।

  1. বৃষ্টি বন্দনা শুরু করে দিয়েছেন ! বৃষ্টির আগে কালবৈশাখের কথা কিছুই লিখলেন না, তা-ইতো বৃষ্টি অভিমান করেছে মহারাজ। ড্যাস রেখে লেখাপড়া ঠিক না…

মন্তব্য করুন