সুখের অসুখ

রমজান এলে লোভের রাক্ষস তেল-মাখা-শরীর নিয়ে জিরোনো-শেষে
বসে যায় ধীর স্থিরতায়, খেয়ে ফেলবে পৃথিবীর সকল লব্য-চোষ্য-লেহ-পেয়,
প্রতিটি অবশিষ্ট থেকে উচ্ছিষ্ট, ইট, কাঠ, পাথর, লেখাজোকা, ডায়াপার, ভাঙ্গা চশমা,
শিশুর খেলনা, ঘড়ি, কসমেটিক থেকে সোনা-দানা, কাঁচা বাজার থেকে সুউচ্চ শপিং মল;
গম গম করে আওয়াজ ওঠে, চাই আরও চাই, এ যেন বিধাতার দেয়া আজন্ম রেওয়াজ!!

হাত-কুড়ালে পেট চিরে ফাঁকা করে রাখলে
কেমন দেখায় কে জানে!! মাত্র তো মাস দেড়েক।
তিনি এখন ঘুমে,
লোভের শয়তান শিকল ফেলে পালিয়েছে
অ-বেলায়, দূরে, বহু দূরে।

মোট পড়েছেনঃ ৯৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. এই তো, ক্রমশ শব্দ সংখ্যা বাড়ছে, একটু এগুলেই হয়ে যাবে, এখানে সংযম অতি রহিত হলেও সমস্যা নেই।
      অবশ্যই আল্লাহ আমাদের সৎ পথে চালিত করবেন।

      1. আরে নাহ্‌, ধরুন আপনি হেভভি কড়া চোখে একটি ড্রেসের দিকে লুক দিলেন,
        ড্রেসটি সেটি নিতে পারলো না, কেদে দিল প্যাও প্যাও করে, বা ড্রেসটিতে আগুন লেগে ভস্ম হয়ে গেল!!
        তাই সাবধানের মার নেই!! বুঝতে হপে।

  1. এ এক আশ্চর্য জাতি আমরা,
    মুখেই কেবল মুসলমান, ভিতরে একেক জন্য লোভী শয়তান,
    যার লকলকে জিহ্বা নেমে আসে কয়েক হাত।
    এর বৈধতা দেই আমরা বেশী বেশী নামাজ পড়ে।

  2. অসুখ কোনোটাই ভালো না। আর সুখের অসুখ তো আরও ভয়ংকর। নিজে ছাড়তে চাইলেও অসুখে ছাড়ে না। হুম, রমজান এলে এক শয়তান বন্দী হয় ঠিকই কিন্তু আমাদের দেশের ব্যবসায়ী শয়তান গুলো সব একযোগে মুক্তি পায়।

    1. এ শয়তান দেখছি আসল শয়তান থেকেও কয়েক কাঠি সরেস!!
      এরা দলে দলে দল বেঁধে প্রকাশ্য দিবালোকে কাউকে তোয়াক্কা না করে নাঙ্গা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

মন্তব্য করুন