- আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
কখনো এখানে কখনো সেখানে
পাই না শান্তি খোজেঁ কোন খানে।
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
শুনেছি,
শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
অবশেষে,
খুজেঁ পেলাম শান্তির মা বাবা
সেতো কবে’ই গেছে মারা।
দার-পতিতে নেই শান্তি
শাদী-বিচ্ছেদ হরমশা”ই,
পতি-ভার্ষায় বিশ্বাসে দূর্বল
শান্তি পাবি কোথায় আর।
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি,
আকাশে খুজিঁ উত্তপ্ত দুনিয়ায়
এক পসরা মেঘের জলাশয়।
বাতাসে খুজিঁ,
প্রান ভরে শ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস,
পরিবেশে খুজিঁ,
আবর্জনাহীন সবুজ নগরায়ণে
ভুমি উন্নয়ণের মানবের কাজ।
আর,
অতৃপ্ত জীবনে খুজেঁ ফিরি
জীবন জীবিকার শান্তি,
নেই কোথাও ! নেই শান্তি,
বিতৃষ্ণা’ই যেন জীবন শান্তির ঘাটতি
মন বলে,
শান্তি কি তা জানিস আগে !
বিধাতা বলেন,
প্রদেয়তে তৃপ্ত হলে পাবি সকল শান্তি,
আমি আজও সেই আমি
কেবলি শান্তি খুজেঁ ফিরি।
মোট পড়েছেনঃ ৩,৭৩৬জন
আজ পড়েছেনঃ ০জন
ভাই মেডেল দেন, আমি ফার্স্ট ☺
তৈরী হচ্ছে।ইনশাল্লাহ পাবেন।
ভাইরে শান্তি কোথাও নেই, তবুও যদি খুঁজে পান আমাকেও জানায়েন। আমিও একটু শান্তি চাই।
সন্ধান হবে না কি শব্দটি?
হুম ধন্যবাদ।চেঞ্জ করেছি।
অনুপম লিখণ, কথা গুলো হৃদয়ে বিধলো ভাই।
ধন্যবাদ ভাইজান।
শুভেচ্ছা ভাই
আসলে সকলেই শান্তি খুঁজে ফেরে আপনার মত। অবশেষে তার অতৃপ্ত আত্না জানান দেয় শান্তি প্রসবকারী মা গত হয়েছেন। এটাই চিরায়ত।
ধন্যবাদ আপু।
আমি আজো সেই আমি
খুঁজে ফিরি কেবলই শান্তি।।
আমরা সকলেই খুঁজে ফিরি চিরাচরিত অধরা শান্তির পায়রা।অসামান্য অনুভবের প্রকাশ!!
ধন্যবাদ আপু।
কবিতার চয়নে ছন্দের মিলটা ভালো খুঁজে পেলাম। কবিতার সাথে যুক্ত আরেকটি প্রেক্ষাপটের মিলও দারুন। খুব ভালো লাগলো্
তবে শেষ কথা-“শান্তির মা’ মরে গেছে সেই কবে”। হা হা হা…।
শুভ কামনা রইলো
ধন্যবাদ দাদা।
শান্তির মা মরে গেছে না আমরাই নষ্ট করছি।
নিজেদের শান্তি নিজেকেই বজায় রাখতে হয়
এ কথাটি শেষ দিকে আছে।ধন্যবাদ।
শান্তি যে আসলে কি জিনিস বুঝা বড় দায়! কারো শান্তি ত্যাগে কারো ভোগে…
ধন্যবাদ।লেখা কই?
মুগ্ধতা খুব ভালো লাগছে
ধন্যবাদ ভাইয়া।
শান্তি যে ছোট্ট একটা শব্দের ভিতর নিহিত “আলহামদুলিল্লাহ”। চমৎকার লেখা ভাই।
যা খুঁজি নিত্য
তা যে আমার মাঝেই সত্য।
হুম।ধন্যবাদ।
শান্তি আমরা সবাই খুঁজি।
পেলে না পেলেও।
ধন্যবাদ ভাইয়া
শান্তি খুঁজে পাওয়া যাবেনা জেনেও খুঁজি আমরা।
শুভ কামনা।
ঠিক তাই।ধন্যবাদ ভাইয়া।
শুনেছি,
শান্তির মা নাকি ছিল ঐ পাড়াতে,
ঐ পাড় বলে শান্তিতো এ পাড়াতেই
অবশেষে,
খুজেঁ পেলাম শান্তির মা বাবা
সেতো কবে’ই গেছে মারা।,,,,,,
শান্তির মা বাবাকে খুঁজতে খুঁজতেই মেরে ফেলা হয়। অথচ খোঁজা বন্ধ রাখলেই তারা বেঁচে থাকতো। আমরা যা চাই তা পাওয়ার প্রত্যাশা যদি কম করি তাহলে শান্তি না পেলেও অশান্তি কমবে।
ভালো থাকুন মমি ভাই, শুভ কামনা 🌹🌹
আপনিও ভাল থাকুন।শান্তি বয়ে যাক আপনার প্রতিটি পদক্ষেপে।শুভ কামনা রইল বোন।
শান্তির মা মারা গিয়েছে ভাইয়া 🙁
ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এই লেখায় নতুন আপনাকে খুঁজে পেলাম। অসাধারণ লিখেছেন।
আহা কি শান্তি!
প্রায় প্রতিক্ষণ মনে পড়ে আপনাকে।খুজিঁ,খুজছিলাম অবশেষে পেলাম।আর যেন আমাগো ছেড়ে না যান।ধন্যবাদ প্রিয় ভাইটি।
যাব কি না সে কথা বলতে পারছি না তবে উদাও হয়ে যাবো না, মাঝ মাঝে আসব এই কথা দিতে পারি। লক্ষ্যটা পূরণ হোক, আবার নিয়মিত হব ইনশাআল্লা।
অবশ্যই আগে লক্ষ্য পূরণ অতপর যা কিছু করা….আপনার লক্ষ্য পূরণে অফুন্ত শুভ কামনা ও দোয়া রইল।
লেখা পড়ে ভালো লাগছে বললে ভুল হবে, লেখাটা মনে থাকবে ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ছন্দ, শব্দের মিলবন্ধন, ভাবের গভীরতা, শব্দের শক্তি, সব মিলে অসম্ভব সুন্দর লাগছে।
ধন্যবাদ ও শুভ কামনা।
আমি আজো সেই আমি
খুঁজে ফিরি কেবলই শান্তি।
অনেক ভালো লেগেছে পড়ে –
শুভ কামনা 🌷🌷