ফাগুন আসে

লৌকিক-অলৌকিকের পাহাড় হাতড়ে
আলিঙ্গনের মহাভয়ারণ্যের কড়াপাকের ঘ্রাণ ভুলে
বাস্তব-অবাস্তবের গা ছুঁয়ে, না ছোঁয়ার ভান করে
অবাক-অচেনা হতে হতে, কিংবদন্তিতে গুলিয়ে ফেলে
পত্র-নিষ্পত্রের ফাঁদ এড়িয়ে, ফাঁক গলিয়ে, গলি-রাজপথ মাড়িয়ে,
লাল-সবুজের পাপড়ি মেলা মুক্তোহাসি হেসে
আকাশী সিঁড়ির সিঁধ কেটে, নেমে এলো একমুঠো ফাগুন-বার্তা
শানানো ছুড়ি হাতে, হাস্নুর সুবাস নিয়ে, মধু-বিষাদের লহরিতে
হঠাৎ খেয়ালের বশে, হয়ত ভুল করে বা না-করে,
“খুন এবার করবো-ই, জনারণ্যের এই মেলায়”
নাঙ্গাবুক পেতে ছুড়ি নেবো!! ভালোবাসার শহিদ হবো !!
অচল প্রেমিক!! সাহসী নই এতটা, ছিলামও না।
পালালাম, নতমুখেই পালাবো,

স্বাগত হে ফাগুন, আবার এসো,
সাহসী হয়েই অপেক্ষায় দাঁড়াবো;

মোট পড়েছেনঃ ১,৩১২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. “ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
    তারা আজ কেঁদে শুধায়,
    ‘সেই ডালে ফুল ফুটল কি গো,ওগো কও ফুটল কত।’—- https://www.youtube.com/watch?v=9U643IqCqUI

    কুবিরাজ ভাই ফাগুণী শুভেচ্ছা। ভালোবাসা সাহস যোগায়। আর তাইতো লিখতে পেরেছেন কবিতা। 😀

    1. সাহসী এর হতে পারলাম কৈ,
      দেখা কিছু সাহস সঞ্চয় নিয়ে আগামীর জন্য অপেক্ষা করে দেখতে চাই।
      অনেক বার শুনলাম গানটি,

  2. জয় হোক ফাগুনের আগুনদের -{@
    শুভেচ্ছা বসন্তের।
    কবিতাটি মন কেড়ে নিল এক দিকে প্রেম অন্য দিকে ক্রোধ ভয়াবহতা হত্যার নিশানা ।

  3. বাপ্রে সাহস জোগাতে এত্তোদিন! সেই প্রেমিকারা তো নানী দাদী হয়ে গেলো 🙂
    এক নি:শ্বাসে এভাবে পড়িয়ে আনলেন, যদি দম বন্ধ হয়ে যেতো!
    আকাশি সিঁড়ির সিঁধ কেটে, বাহ্ সুন্দর। ভালো হয়েছে বসন্ত গ্রহণ।
    এবার সাহসী সচল প্রেমিকের অবস্থা জানতে চাই 🙂

    1. কেঊ তো সাহস ধার দিল না, আজ কাল ধারেরও দুর্দিন চলছে,
      আগামী বারের মধ্যে নানী-দাদী হলে কিছু একটা করেই ফেলব,
      কিপ্টেদের কাছে ধার এর চাইব না সাহসের,
      আপনার দম বন্ধ হতেই পারেনা, অফুরন্ত যে তা,
      সচল প্রেমিক অবশ্যই আছে, তাকান একটু আশ-পাশ জুড়ে,
      আয়না হলে হবে!!
      বাসন্তী শুভেচ্ছা আপনাকেও।

  4. ধুর… কিযে কন এসব!
    নাহ, এই ইস্কুলের মাস্টররা পড়াইতে পারেনা। কি সব বলে “আকাশি সিঁড়ির সিঁধ কেটে,”। ব্যাস, আকাশে যাওনও বন্ধ।

      1. যাইক, শিখলাম ফাগুনের রঙ “অগ্নি”। সালাম মাস্টর সাব। তবে আমার ইস্কুলে আপনার মত ছাত্রের জায়গা হবে কিনা সন্দেহ আছে!
        আমদের এখানে একটা বাস চলে যার নাম “ফাল্গুন”। সিট থাকুক আর না থাকুক, নাম তার “ফাল্গুন”। তবে বেরসিক মালিক ওর গায়ে বেশ উতবট বেগুনী রঙ মেখে দিয়েছে। দেখি ঐ মালিককে খুঁজে পাই কিনা। রঙের ব্যাপারে একটা মিটিং করবো ভাবছি…।
        গোপাল ভাঁড় একটা দেশকে আলাদা করার জন্য অনেক বড় দেয়াল দেবে। তখন তার মন্ত্রী বলঅর”আকাশ পথের কি হবে হুজুর”। ব্যাশ, আকাশে দেয়াল দেয়াও শুরু হয়ে গেলো। তাই আকাশ-ফাকাশ দরকার হলে তাড়াতাড়ি সেরে ফেলেন।

      2. আকাশ-ফাকাশ আটকানোর যে তরিকা বাতলালেন তাতে জুত হবে বলে মনে হয় না,
        বললেই তাড়াতাড়ি করা যায় না, ঠিক ও না,
        ভাঁড় এর তার মুন্ত্রির কপালে আলু উঠল বলে, চিন্তাইয়েন না।
        বুঝতে পেরেছি, রাঙ্গা রং আপনার দিলপছন্দ!!
        জাতিকে শিক্ষাবঞ্চিত করার সুগভীর উচ্চমার্গীয় কুবুদ্ধি করা ঠিক না!!

  5. অফিসে কাজের ফাঁকেই পড়ে ফেলেছিলাম, প্রতিটি বাক্য আর শব্দ সাজানো অসাধারণ — সময়ের অভাবে তখন মন্তব্য করতে পারি নাই — এখন আরো একবার পড়লাম — এযে চমৎকার কবি ——

  6. কত পথ পেরিয়ে ফাগুন এসেছে।ফাগুনের আগমন উপস্থাপন দারুণ ঠেকেছে।

    অচল প্রেমিক!!! 😀 সাহস নিয়ে ফের দাঁড়াবে। ভালোবাসায় শহীদ হবে। :p

    ফাগুনের শুভেচ্ছা।

মন্তব্য করুন