বুবু

মেহেরী তাজ ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ১১:৫২:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৪ মন্তব্য

ইশ আমার যদি একটা “বুবু” থাকতো?!
তাকে যদি আমি “তুই” বলে ডাকতে পারতাম!
আমি যদি বলতে পারতাম বুবু আমার ঘুম আসছে না,
তুই একটু মাথায় হাত বুলিয়ে দিবি?
আমার ভিশন ভয় করছে
তুই কি আজ আমার পাশে শুবি?
আমার আজ চুল বাঁধা নেই
তুই কি চুল বেঁধে দিবি?
আজ মন ভালো নেই
তুই কি একটা গান শোনাবি?
সেই গানটা।
“বাঁধন বিহীন সে বাঁধন, অকারণ…….”

বুবু যদি বলতো
-কিরে পাগলি রাত কত হল জানিস্?
গান শুনতে হবে না
অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড়!
আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি…..

১২১২জন ১২১০জন

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য