নারী, তোমাকে

মানুষের দেহ বড্ড বেশি শব্দময়
শব্দময় হৃৎপিণ্ডের নিঃশব্দ সঞ্চালন,
শব্দময় মানুষের ভাব বিনিময় আলাপন ,
শব্দময় মাতৃগর্ভে , বাড়ন্ত শিশুর স্পন্দন ।
শব্দময় শরীরে নিঃশব্দের নিঃসাড় অবস্থান
শামুকের বুকে সমুদ্র ঘুমায়, বরফের মাঝে জল
নারীর শরীরের খাঁজে, কাব্যময় কোলাহল,
সুখ আর দুঃখে সঞ্চিত চোখে নোনা জল
হয় কাব্যময় গল্পকথা ,কথা কয় সেই জল ।
দেহ হতে উৎপত্তি ভাষা , দেহেই ভাষার বসতি
নারীর পদভার নিঃশব্দ , শব্দময় দেহে হিল্লোল
ছন্দায়িত দেহে নির্বিশেষ বাজে ঢোল মাদল ;
দুরন্ত বাতাস, বানভাসি স্রোত আর উরন্ত আঁচল
হে নারী ,বিমুগ্ধ এ কবি তোমাকে উৎসর্গ করে ফুল ।

মোট পড়েছেনঃ ৭০৩জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. নৈ:শব্দের মাঝে নারীর শব্দময় সঞ্চালন, অসাধারন আপু। শামুকের বুকে সমুদ্র ঘুমায় লাইনটা কোট করে ফেললাম। নারীকে নিয়ে নারীরা কমই কবিতা লেখে, আমার যা মনে হয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা -{@

    1. কি করে লিখবে? দু’ বছর আগে নারীকে নিয়ে লিখেছিলাম, আরে আমার বান্ধবীকে নিয়ে। বন্ধুত্ত্ব কি প্রেম না? বিশাল অবস্থা হয়ে গিয়েছিলো। আর এখন যদি লেখাটা দেই, তাহলে আমি যা নই, তা-ই বানিয়ে দেবে। :p

      বুঝলেন শুন্য শুন্যালয়? 🙂

      1. না বুঝিনি, বুঝতে চাইওনা আপু। যা কিছু মন থেকে আসবে তাই-ই লিখবেন। কে কি বলছে তাতে কিচ্ছু যায় আসেনা। আমি অপেক্ষা করবো লেখাটার @নীলাঞ্জনা আপু।

মন্তব্য করুন