মানুষের দেহ বড্ড বেশি শব্দময়
শব্দময় হৃৎপিণ্ডের নিঃশব্দ সঞ্চালন,
শব্দময় মানুষের ভাব বিনিময় আলাপন ,
শব্দময় মাতৃগর্ভে , বাড়ন্ত শিশুর স্পন্দন ।
শব্দময় শরীরে নিঃশব্দের নিঃসাড় অবস্থান
শামুকের বুকে সমুদ্র ঘুমায়, বরফের মাঝে জল
নারীর শরীরের খাঁজে, কাব্যময় কোলাহল,
সুখ আর দুঃখে সঞ্চিত চোখে নোনা জল
হয় কাব্যময় গল্পকথা ,কথা কয় সেই জল ।
দেহ হতে উৎপত্তি ভাষা , দেহেই ভাষার বসতি
নারীর পদভার নিঃশব্দ , শব্দময় দেহে হিল্লোল
ছন্দায়িত দেহে নির্বিশেষ বাজে ঢোল মাদল ;
দুরন্ত বাতাস, বানভাসি স্রোত আর উরন্ত আঁচল
হে নারী ,বিমুগ্ধ এ কবি তোমাকে উৎসর্গ করে ফুল ।
মোট পড়েছেনঃ ৭০৩জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর শব্দচয়নের কবিতায় অনেক ভালো লাগা।
ধন্যবাদ।
নারীতে এত কিছু? 🙂 (y)
ভুলে যাবেন না, নারী সৌন্দর্যের প্রতিক, নারী সমৃদ্ধির প্রতীক ।
ভুলে যাইনি আপু।
আপু জবাবে ক্লিক করে জবাব দিন 🙂
বুড়ো হয়ে গিয়েছি, মনে থাকে না ।
আপুরা বুড়া হন না কোনদিন -{@ 🙂
ভালো লিখেছেন আপা।
ধন্যবাদ।
নারীকে নিয়ে লেখা ভালো লেগেছে আপু।
আপনাদের সহযোগিতা চাই।
কবিতায় বিমুগ্ধতা। -{@
ধন্যবাদ।
নৈ:শব্দের মাঝে নারীর শব্দময় সঞ্চালন, অসাধারন আপু। শামুকের বুকে সমুদ্র ঘুমায় লাইনটা কোট করে ফেললাম। নারীকে নিয়ে নারীরা কমই কবিতা লেখে, আমার যা মনে হয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা -{@
কি করে লিখবে? দু’ বছর আগে নারীকে নিয়ে লিখেছিলাম, আরে আমার বান্ধবীকে নিয়ে। বন্ধুত্ত্ব কি প্রেম না? বিশাল অবস্থা হয়ে গিয়েছিলো। আর এখন যদি লেখাটা দেই, তাহলে আমি যা নই, তা-ই বানিয়ে দেবে। :p
বুঝলেন শুন্য শুন্যালয়? 🙂
না বুঝিনি, বুঝতে চাইওনা আপু। যা কিছু মন থেকে আসবে তাই-ই লিখবেন। কে কি বলছে তাতে কিচ্ছু যায় আসেনা। আমি অপেক্ষা করবো লেখাটার @নীলাঞ্জনা আপু।
এত সম্মানের মর্যাদা রাখতে যেন পারি ভাই, দোয়া করবেন।
আমরা কৃতজ্ঞ আপনাকে পেয়ে আপু। ভালো থাকবেন @পারভীন আপু।
নারী সে তো রোদ-বৃষ্টি-জল-ছায়া।
নারীকে আরোও আঁকুন। -{@
নিশ্চয়ই , নিজেকে দিয়ে বোঝেন না।
এমন নারীতে আপনি বিমুগ্ধ হতেই পারেন।
বিমুগ্ধ বলেইত বলছি, যদি পুনর্জীবন পেতাম, আবারও নারী হতে চাইতাম।
নারী আমার মা, নারী আমার প্রিয়া, নারী আমার বোন, নারী আমার মেয়ে, নারী আমার ভালবাসা , নারী আমার প্রেম ।
আপনাকে সালাম।
আপু একটা গুড নিউজ দেই। আমি আপনাদের কবিতা আজ কাল বুঝতে পারি। 😀
নারীকে ছন্দ,কল্পনা । ভালো লেগেছে আপু।
আলহামদুলিল্লাহ ! আমার কবিতাগুলো বুঝবেন, এমন বিশ্বাস আছে আমার।
নারী বন্দনা হলো
এবার পুরুষ বন্দনা কি পড়তে পারবো না?
অত্যন্ত সুন্দর ভাবে নারীকে উপস্থাপন করেছেন।
পাবেন, অবশ্যই তবে তা বন্দনা কিনা জানিনা।