গদ্য কবিতা

বড় আদরে এসেছিল একটি কাল শার্ট;
দু’একদিন ব্যাবহার হয়েছে কারন মাপে খাটো,
ছিল পড়ে দেরাজের এককোনে জায়গা দখল করে।
একদিন চলে যেতে দিলাম তাকে সেখানে
তার যোগ্যতা সে প্রমান করবে
বুঝা যায়নি সেই শার্টের তন্তুতে তন্তুতে
ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
ছিল গন্ধ, ছিল ভাললাগা।
সেই রাগ আজীবন আমাকে শুধু ঝলসে দিয়েই যাবে।।

মোট পড়েছেনঃ ৭৮৪জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. থাকতো না হয় সে কাল সার্টটি দেরাজের মধ্যেই
    কি এমন ক্ষতি হতো?
    চলে যেতে দেয়ায় অভিমান রাগ হতেই পারে।
    এখন বুঝুন………

  2. বুঝা যায়নি সেই শার্টের তন্তুতে তন্তুতে
    ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
    ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
    ছিল গন্ধ, ছিল ভাললাগা।
    ছবি সহ পোষ্ট করলে বুঝতাম এটাকে নিয়ে কেনো এতো দরদের মাখামাখি -{@

  3. ‘ সেই শার্টের তন্তুতে তন্তুতে
    ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
    ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
    ছিল গন্ধ, ছিল ভাললাগা।’……… এত কিছু ছিল যখন,সার্টটি নিয়ে আসা হোক আবার।

  4. মাপজোখে না মিললে কিছুই তো আর করার নেই। এই বরং ভালো হয়েছে দুজনই দুজনকে মিস করবেন। ভাল্লাগছে রূপক কবিতা।

  5. দেরাজের কোনে কিছু মায়া পরেছিলো নাকি , কালো শার্টের সাথে জড়িয়ে
    অথবা কিছু স্মৃতির ঘ্রাণ , সময়ের আচরে হলদেটে কিনারের

  6. আমার বড় ভাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর এক ফুফা ওঁকে একটা শার্ট কিনে দিয়েছিলেন, ২০০৪-০৫ এর দিকে। হাজার দুয়েক টাকা দামের দামের ওই শার্ট আমরা পাঁচ ভাই পরেছি। একজনের পর একজন। স্মৃতিটা মনে পড়ল। শুভেচ্ছা।

মন্তব্য করুন