কান্নার উলটো দিক নাকি হাসি ?
এ কথা শুনেই তো আমার হাসি পায় !
তো একে তোমরা কি ধরনে হাসি বলবে?
হাসি কি শুধু ভাল কিছুর প্রয়াসেই উন্মোচিত হয় ?
নাকি, মনের তীব্র কষ্টের মাঝেও
অন্যের সুখের লাগি তার অদ্ভুত প্রকাশ হয় না ?
অনেকে সুখ কিনতে মরিয়া হয়ে ছুটে
সুখের বদলে হাসি কেনা কি অতীব সুখের পাওয়া নয়?
হাসি পাওয়া বা দেওয়ার মাঝেই যে এক সুখ
যে পেয়েছে বা দিয়েছে সে ই বুঝে !
ঐ তো সেদিন রাস্তার ধারে বসে থাকা
পঙ্গু ভিখিরীকে দেখলাম কার সাথে যেন মন খুলে হাসছে !
তা দেখে জ্যামে পরা ভোল্ভো গাড়ীর মালিকের
সেই নির্লিপ্ত চাহনি কি কেউ দেখেছে?
সুখ কেনার জন্যে যার দিনে কোন সুখ নেই,
সে ই কি পেরেছে
হাসতে সে ভিখিরীর মত হাসি?
নাকি মনের কোণে লুকিয়ে রেখেছে
কান্না মেশানো কষ্টের সেই চাপা হাসি ?
মোট পড়েছেনঃ ১,১৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
হাসি নিয়ে কবিতা ভালো লেগেছে (y)
ধন্যবাদ ! 🙂
সুন্দর অনুভূতি!
ভালো লাগা রেখে যাচ্ছি। -{@
ধন্যবাদ। 🙂
(y) -{@
\|/
ভালো লেগেছে এবার কান্না নিয়ে কিছু একটা আশা করছি
কান্না?? অবশ্যই পাবেন। শীঘ্রই !! ধন্যবাদ
ভালো লেগেছে ভাইয়া।
🙂
ভালো লাগলো।
হুট করেই চোখে পড়ল আপনার নামের মধ্যেও কত সুন্দর একটা এলোমেলো হাসি। আমিও হাসি বেশ। আপনার জন্য শুভ কামনা।
🙂 । হাসতে থাকুন। ক’জন পারে হাসতে ??!!
হাসি কোন কেনার জিনিস নয়। ভালো লিখেছেন সিহাব।
সিহাব, ভালো লিখছেন আপনি।
মন্তব্যের জবাব না পেলে, পাঠকরা লেখা পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন।
ধন্যবাদ,জিসান ভাই।
আসলে কিছুটা ব্যস্ত ছিলাম বলে অনলাইনে ঢুকতে পারিনি। দুঃখিত !!