খামখেয়ালী

এইসব সুন্দর নিয়ে চলে যাবো একদিন,
ধুলোয় মিশে যাওয়া ধুলোতে আমার সুন্দরেরা
অপেক্ষায় থাকবে আবার নতুন হবার………

 

আমার এক একটি ইচ্ছে দিয়ে সাজানো এই পৃথিবীর সবকিছু,
তাই হতাশ হয়ে বলবোনা, যদি একটি পাখি হতে পারতাম……… 

 

পায়ে পায়ে ঘুরে বেড়ায় শহুরে গন্ধ,
দিয়ে গেলাম তোকে,
নাকি মনের ভেতর নিয়ে গেলাম তোকে?

 

উড়ে উড়ে ঘুরে ঘুরে এসে যাবি আবার,
হবি কি দুঃখী, মানুষ না হওয়ায়?
নিয়ম ভাঙতে না পারার আনন্দ রয়ে যে গেলো অধরাই………

 

যেভাবেই তুমি আকাশ দেখো, আকাশ কিন্তু আমারই 🙂

 

অপেক্ষায় থাকো,
সবচেয়ে মধুর ব্যথা এই যে এই “অপেক্ষা”………

 

এভাবেই চলতি পথে,
বাকিটা?
বাকিটা ব্যক্তিগত ………

 

 উৎসর্গ : এমন কি পোস্ট, তাও আবার উৎসর্গ । তবু দুজন কে মিস করছি খুব।

খসড়া ভাইয়া । যখন কাছে থাকে তখন তো কাছেরই, যখন দূরে যায় তখন ও কেমন করে যেনো কাছেরই থাকে।

বনলতা দি । বলে কয়ে নির্বাসনে যাওয়া ঠিক না। ফিরে আসতে বলবোনা, জানি আসবেনই ।।

মোট পড়েছেনঃ ১,০৪১জন আজ পড়েছেনঃ ০জন

৫৮টি মন্তব্য

  1. আপনে এই মিষ্টি খান দ্যাইখা আপনার মুখে কোন রস কস নাই। যাকগা যেই মিষ্টি দিছেন মনে হইতাছে দ্যাইখা দ্যাইখা নিজের মাথা ফাডাই আর কই …………………থাক কি কই শুনতে অইব না।

    বাকিটা ব্যক্তিগত মানে কি? ব্যক্তিগত যে কাউকে বলা যায়না সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?

    ***পায়ে পায়ে ঘুরে বেড়ায় শহুরে গন্ধ,
    দিয়ে গেলাম তোকে,
    নাকি মনের ভেতর নিয়ে গেলাম তোকে?***

    কেউ যদি এমন তিন লাইন লেখে তার লেখার কি মন্তব্য করতে হয় দয়া করে বইল্যা দেন।

    1. এই তিনখান লাইন লিখতেই জান বেজান হইয়া গ্যাছে ভাইজান, আমি কি আর ত্রিমূর্তি? এখন নাকি আবার মন্তব্যও বলে দিতে হবে। যা লিখছেন তাতেই আমি বেজায় খুশি… অনেক অনেক ধইন্যাপাতা।
      সংবিধানের ধারায় নাই বইলাই তো। ধারা টারা দিয়া লাভ হয়না তো। সবকিছু আজকাল অধারায় চলে 🙂

      1. হা হা হা মন্তব্য কইয়া দিবার ভয়ে যদি কন এতেই খুশি এইড্যা কিন্তু মানা যাইবো না। নিজস্ব ধারা বানাইয়া আর কত দিন পাবলিকের হাত থাইক্যা বাঁচতে পারবেন তা ঠিক বলা যাচছে না এখন। আর এই তিন খান লাইন লেখতেই যদি যানবাহন বেজান হইয়া পরে তাহলে বাকী লাইনগুলো ক্যামনে আইলো ? :The-Incredible-Hulk:

        1. বাকিগুলা কোনরকমে দিয়া দিছি। কবি, লেখক নিয়া বহুত সমস্যা, খালি লেখা খোঁজে । কই যে যাই? পাবলিক কি আর আগের মতো আছে, দিন বদলাইছে না? সবাই এখন নিজের ধারায় চলে, এই যেমন আপনি। লেখার কোন খবর নাই কয়দিন হইলো ?

        2. আপনি কোনরকম করে দিয়ে দিলেই এত সুন্দর লেখা আসে!!! পুরাই টাস্কি খাইলাম। তাও ভালো এভাবে তাহলে কোনো রকম লিখে যান। আমি খালি লেখার কথা বলি কিছু বৃষ্টিস্নাত পাতার ছবি তুলে দেন প্লিজ লাগে। হাদিয়া লাগেল দিমুনে কিছু।

          এখন আমার লেখার সময় না বুঝলেন? এখন হল লেখা কিভাবে লিখতে হয় তার সময় আর আপনার তোলা ছবি দেখার সময়।

        3. বৃষ্টি তে কাঁপাকাঁপি অবস্থা, ছবি তুলুম ক্যামনে? লেখা কিভাবে লিখতে হয় সেই সময়? 😮 ভালো ভালো। অনেক বড় লেখক হবার ২০০% সম্ভাবনা দেখা যাচ্ছে, আমিও সেই একই অবস্থা ছবি কিভাবে তুলতে হয় তাই শিখতেছি বস। হাদিয়া কি দেবেন?

        4. ভুল হইছে এখন হচ্ছে লেখা কিভাবে লিখতে হয় তা শেখার সময়। আপনি আর কি শিখবেন সে ছবি তুলেছেন তাতেই অমর্ত্য থেকে পুরস্কার আসবে নিশ্চিত। আরে হাদিয়ার কথা আগে কেন চিন্তা করেন ? আগে তুলেই দিন না তখনই দেখবেন। ঠকাব না।

  2. -{@ (y) এক্সিলেন্স।বেচে থাকার জন্য সত্যিই খুব সুন্দর পোষ্ট।মরেও শান্তি পাবেন না কবর থেকে তুলে এনে বলব,আপা একটা অটোগ্রাফ দেন আর একখান ছবি তুলেন। :Woodstock:

    1. হা হা হা, এই অশান্তি কিন্তু অনেক শান্তির … এখন মনে হচ্ছে মরে গেলে বেশি কস্ট হবেনা । অনেক ধন্যবাদ ভাইয়া। বেঁচে থাকতেই যা নেবার নিন, মরে গেলে টানাটানি না করাই ভালো 🙂

  3. নিয়মের নিয়মটি জানা থাকলে ভাঙ্গা বা গড়া নিয়ে চিন্তার কিছু নেই ।
    সে তার নিজের নিয়মেই ভাঙ্গবে বা গড়বে ।

    আপনি লিখছেন আবার ছবিও দিয়েছেন ! না চাইতেই ঝর্না ।

    1. আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমাকে দিয়ে লেখাটেখা হবেনা। 🙁
      এখানে তুষারপাত হচ্ছে, তার ছাঁট যাচ্ছে মনে হয়। আপনিও কিন্তু ফাঁকি দিচ্ছেন ।

  4. হ্যাঁ ,আমরা দু’জনকেই মিস করি ।
    আসবেন এমন আশাও রাখি ।

    অন্য ঘাটে নাও ভেড়ানোর কাজ বনলতা করতে পারেন না ।
    সে আসবেই , এখানে এই ঘাটেই ।

        1. আরে ,আমি আপনার কাছ থেকে রিভিউ চাচ্ছি ।
          অনেক গ্রামীন ঐতিহ্য উঠে এসেছে সুন্দর করে , যার মধ্যে ‘গাবু’
          উল্লেখযোগ্য । ছেলেটির অভিনয় এক কথায় চমৎকার ।

        2. আচ্ছা সময় করে লিখে ফেলবো ভাইয়া। পুরো মুভিটিই অনেক সুন্দর, গ্রামের চরিত্র গুলো তো প্রফেশনাল নয়, এজন্য আরো সহজ সরল ভাবে ফুটিয়ে তুলেছে সবাই।

  5. অল্প কথায় জীবনের অনেক চাওয়া-পাওয়া না বলা কথা বলে চলে গেলেন। মনে ক্রন্দনের আভাস আসে।
    সুন্দর পোস্ট। মনের অজান্তেই মনে ভাস থাকুক অনন্ত…………………………।

  6. এই ছবি গুলো আপনার খামখেয়ালী ?
    এটা যদি খামখেয়ালী হয় , তবে এমন ছবির শেয়ার আরো দিয়েন আপনি।
    ছবি এবং ছবির ক্যাপশন দুটোই সুন্দর হয়েছে ম্যাডাম ।

    শুভ কামনা ।

    1. অনেক ধন্যবাদ স্যার, আসলে খামখেয়ালী নয়, যত্ন করেই দিয়েছি। ফুলের ছবিটা তে বারবার খেয়ালী ক্যাপশান মনে এসেছিলো কেনো জানিনা। আর আমি শিরোনাম নিয়ে সবসময়ই সমস্যায় পড়ি। শিরোনাম না দেয়ার এই ছাড়টি কি আমাকে দেয়া যায়?
      আপনাকেও শুভ কামনা।

  7. আসতে যে হয়ই । একটু বিরতি সত্যিই প্রয়োজন হয়ে পড়েছিল ।
    একটি অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েই আছে সবার সাথে এখানে ।

    ছবি আপনি মনে হয় ভালই তুলবেন , আন্তরিকতা তাই বলে । ছবির বিষয়ে আমার তেমন ধারনা নেই ।
    তবে ছবির সাথে যে লেখা আপনি দিয়েছেন তা কিন্তু বুঝতে পারি । ভালো লেগেছে কথাগুলো ।
    চাইব সবসময় কিছু না কিছু লেখা যেন ছবির সাথে থাকে ।

    1. অন্যের প্রয়োজন বুঝি নাতো 🙁
      তবু এই যে এলেন, ভালো লাগলো খুব। লেখা আপনি না বুঝলে বুঝবে কে?
      ছবি তুলি যখন ইচ্ছে হয়, তবে পড়তে হবে অনেক নইলে এই ক্লিক ফ্লিকে কাজ হইবো না।
      লেখা থাকবে আশা করি। এবার যে আপনার লেখা পড়তে চাই।

      1. তৃতীয় ছবিটি আমার ভালো লেগেছে , না জেনে না বুঝেই বলছি ।
        ছবি তোলাকে ভালোবাসুন প্রাণ দিয়ে , আপনি তাহলে অবশ্যই পারবেন ,
        শেখার জন্য পড়ার বিকল্প নেই ।
        ছবির সাথে লেখাটুকু থাকলেই হবে , হতে পারে তা এক বা দু’শব্দের । তাতেই আমার চলে যাবে ।

        লিখব ভাবছি আবার ,সামান্য কিছু ।

        1. আমিও না জেনে বুঝেই তুলছি, তবু যে একটা ভালো লাগলো।
          লেখার জন্য একটা পরিবেশ লাগে, স্থিরতা লাগে, দুটোই দুষ্প্রাপ্য আজকাল। তবু চেস্টা থাকবেই। অপেক্ষা করছি আপনার লেখার ।

  8. অদ্ভুত সুন্দর একটি পোষ্ট দেখলাম । শিরোনাম এবং ছবি গুলো আমাকে অন্য কোন স্থানে নিয়ে গিয়েছিলো। মন ভালো করার জন্য এমন কিছু ছবি আর কথা যথেষ্ঠ ।
    আচ্ছা ব্যক্তিগত থেকে সামান্য কিছু শেয়ার করা যায় ? জানেনই তো বন্ধ জানালা খুলে দেখার একটা তাড়না থাকে আমাদের সবার মাঝে । ‘ বাকীটা ব্যক্তিগত ‘ হচ্ছে বন্ধ জানালা 🙂

    1. আপনার মন ভালো করেছি, এবার আপনি করুন। অহম কে জলদি ফিরিয়ে আনুন। জানালা যতক্ষন বন্ধ থাকবে ততোক্ষনই কিন্তু তাড়না থাকবে 🙂

    1. হুম অনেক কিছু মিস করেছেন কিন্তু, ভালো লেখা আসে এখন সোনেলায়। তবে সবার আগে পড়াশোনা, সময় পেলে চলে আসবেন অবশ্যই। শুভ কামনা।

    1. যাক ভয় পেয়ে উল্টাপাল্টা বলে ফেলেন নি। ভালো আছি, আপনি তো আবার মহা ফাঁপরে আছেন আম, জাম নিয়ে। বলেছিলাম অনুপস্থিত থাকলে বাড়ি নোটিশ যাবে, মনে থাকে যেনো।

মন্তব্য করুন