ক্রিকেট খেলা নিয়া আমার দুইখান কথা আছে ..

কালকে ভারত -পাকিস্তানের খেলা না দেইখা কার কার পেটের ভাত হজম হইছে? আমার কিন্তু হইছে। সারা ভারত/পাকিস্তানে মাইক্রোস্কোপ দিয়াও একজন বাংলাদেশের সাপোর্টার পাওয়া যাবেনা আর আমরা এই দুই দেশের ফ্লাগ নিয়া মাঠে লাফাই। কি বলে নাই বাংলাদেশের ক্রিকেট নিয়া এই দুইটা?

পিচ্চি বেলায় আমার আইডল ছিলো ছোট মামা। মামা আর্জেন্টিনার ফ্লাগ হাতে খেলা দেখতে দেখতে লাফায়, এই দেখে আমিও লাফানো শুরু, খেলা বুঝি আর না বুঝি। খেলার মান এ অস্বীকার করে লাভ নাই যে, ব্রাজিল একফোঁটা এগিয়েই ( বেশি না, এক ফোঁটা)। যারা আজ ক্রিকেটে পাকিস্তানের এতো ভক্ত, তাদেরও নিশ্চয়ই একজন আইডল ছিলো যাদের দেখে পাকিস্তান প্রীতির শুরু।আর যদি বলেন ওদের খেলার ভক্ত, তাইলে ঠিক আছে, পাকিস্তানি গো মতো খেলা দুনিয়ার আর কোন দেশে খেলে না।

এইবার দুইখান প্রশ্ন–

স্বাধীন হবার এত্তো গুলো বছর পার হবার পরেও, আমার দেশের অর্ধেক ভারত আর অর্ধেক পাকিস্তানের কাছে আটকিয়ে আছে, আদৌ কি আমরা কোনদিন স্বাধীন হবোনা? আর কোন দেশে অন্য দুইদেশ নিয়ে এতো কামড়াকামড়ি হয়না 🙁

বাংলাদেশ -নিউজিল্যান্ড সিরিজে এক মেয়েরে জিজ্ঞেস করা হলো আপনার প্রিয় ব্যাটসম্যান কে? কয় তামিম ইকবাল। আর প্রিয় বলার কে? কয় তামিম ইকবাল। 🙂 আমার ধারণা ফুটবল বিশ্বকাপেও এই দেশের অর্ধেক মানুষ পাকিস্তানের সাপোর্ট করবে, যদি সুযোগ আসে। আপনি কি বলেন?

আমার দুই খান প্রস্তাবনা —

রাজনীতির সাথে খেলা সহ আর কি কি মেশানো ঠিক হবেনা তার একটি নিয়মকানুন তৈরি করা হোউক।

ফেসবুক আর মাঠ ফাটান ঠিক আছে, এর বাইরে আর এই দুই দেশ নিয়া দয়া কইরা নিজেদের মাথা ফাটাইয়েন না।

 

মোট পড়েছেনঃ ৭৩২জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. মানব আর দেশ এক করা ঠিক নয়…পাকিরা সবাই যে মন্দ লোক তাও ভাবা ভূল।জীবন এবং রাষ্ট্র পরিচালনায় সবাইকে সবার প্রয়োজন হয়।
    আর খেলা বা খেলোয়ারদের বেলায় আমার মতে ভিন্নতা রাখা বাঞ্চনীয়। -{@ (y)

    1. আপনি সহজ মানুশ তাই সমীকরণ টাও সরল দিলেন ভাইয়া।।
      পাকি আমার কাছে পাকিই আজীবন ।।
      খেলার পছন্দ অপছন্দ যখন একটা ভিন্ন কিছুর উপর নির্ভর করে তখন সেটাকে আর বাঞ্চনীয় বলতে পারছিনা।।
      প্রসঙ্গ লম্বা করলাম না।। ভালো থাকুন 🙂 -{@

    1. কোন দেশের খেলা পছন্দ করলে কিভাবে যেনো সে দেশের প্রতিও একটা সমীহ থাকে, এটা আমার মনে হয়।।
      যদিও সবাই সেটা মানবে না…তবে ঘৃনা বোধ যে কমে গেছে এটা সত্যি, ভালোই তো ভালো না?

  2. ফেসবুক আর মাঠ ফাটান ঠিক আছে, এর বাইরে আর এই দুই দেশ নিয়া দয়া কইরা নিজেদের মাথা ফাটাইয়েন না।

    এই লাইনটা পরার পর উপরে কি পরেছিলাম সেটা কয়েকবারই ভুলে গেছি। তাই আর কিছু তেমন লিখতে পারছিনা।

  3. খেলা আর টকশো পারতপক্ষে দেখিনা।
    বিনদন মুলক সময় পেলে দেখি।
    তবে জিতুক বা হারুক আমি বাংলাদেশের সবসময়।
    বাংলাদেশের খেলা হলে আমি আর কারো সাপোর্টআর নাই।
    ভালো থাকুন।

    1. ক্রিকেটে আমরা একাই এখন যথেস্ট… আর কাওকে সাপোর্ট না করলেই চলে …
      বাংলাদেশের খেলা হলে সবাই তাকেই করবো বা করছি, তবু অন্য দেশ নিয়ে আমাদের ক্রোন্দল আগের মতই আছে।।

  4. খুব সুন্দর লিখেছেন। এখনো আমরা এই দুই দেশের হাতে বন্দী হয়ে আছি! এর থেকে আমাদের বেরিয়ে আসার রাস্তা নেই বললেও ভুল হবে, রাস্তা আছে তবে তাঁর জন্য অনেক কিছুরই পরিবর্তন জরুরী।

    আর একটি ছোট্ট কথা, 🙂 আমি কিন্ত আর্জেন্টিনার সাপোর্টার তাই আর্জেন্টিনা কে একটু এগিয়ে দিয়ে গেলাম। বেশিনা এক ফোঁটা এগিয়ে… 🙂

  5. আমরা বাঙালি – এটাই হোক না আমাদের পরিচয় … সে এপার বাংলাই হোক, আর ওপার বাংলাই হোক … আর ঘৃণার মনোভাব কমে যাওয়াটা কি ভালো না ??

মন্তব্য করুন