ভাবনা

নিউইয়র্কের হাডসন নদীর তীরে
এলোমেলো ছেঁড়া ছেঁড়া ভাবনার মাঝে বসে
আঁকিবুঁকি করি, লিখি সাদা কাগজে
মুক্তোর মত আমার শব্দ’রা ছড়িয়ে ছিটিয়ে
শব্দগুলোকে এক করি, শুধুই তোমার জন্যে
কখনো এক করি ছন্দে ছন্দে কবিতার আদলে
কখনোবা জীবনের গভীরতম এক ভালবাসার গল্পের আকারে
শব্দের খাঁজে খাঁজে গড়ি কথামালা
পাশেই ঠায় দাঁড়িয়ে থাকা বাধ্য কৃষ্ণচূড়া,
প্রবল বাতাসে নুয়ে আসে, ছুঁতে চায় জমিন
আকাশ থেকে ঝরে পরে তুষার
গল্প কিংবা কবিতারা দ্রুতই ধাবিত হয় শেষের দিকে
সমাপ্তিটা অনেকটা এভাবেই হয়_____

“অবশেষে জানলাম, দূরে থেকেও কাছে থাকা যায়, অনেক কাছে
গভীর এক অনুভবে ভালবাসা যায়, অ-নে-ক ভালোবাসা
ভালোবাসার এক অসাধারন ক্ষমতা আসে,
আসে সে কোথা থেকে, কেউ নাহি জানে ।”

মোট পড়েছেনঃ ১,২১৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বরাবরের মতন খুব গোছালো আবেগের কবিতা খুব ভাল হয়েছে।তবে দেশীয় ভালবাসা …নিউইয়র্কের হাডসন নদীর তীরে….ধরা দিল!কবির বিচিত্র অনুভূতি। -{@ (y)

  2. “অবশেষে জানলাম, দূরে থেকেও কাছে থাকা যায়, অনেক কাছে
    গভীর এক অনুভবে ভালবাসা যায়, অ-নে-ক ভালোবাসা
    ভালোবাসার এক অসাধারন ক্ষমতা আসে,
    আসে সে কোথা থেকে, কেউ নাহি জানে ।”
    * অনেক গভীর কথা। অনেক ভালো লাগা কবিতায়।

  3. খুব সুন্দর ও সরল কথা মালা যেন কাব্যটিকে পূর্ণতার রূপ দিয়েছে। মুগ্ধতা রেখে গেলাম কাব্যে। ভাল থাকবেন কবি। সুভেচ্ছা সতত।

মন্তব্য করুন