বরাবর , সোনেলা ব্লগ কর্তৃপক্ষ

সোনেলা ব্লগ আয়োজিত একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৪ ফেব্রুয়ারী । বিভিন্ন ব্লগের ব্লগারগন এবং সোনেলার শুভাকাঙ্ক্ষীগণ ঐ মিলন মেলায় অংশ নিয়েছিলেন বলে শুনেছি। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম , এ বিষয়ে কেউ কোন পোষ্ট বা কিছু লিখছেন না সোনেলা ব্লগে । এই গোপনীয়তার অর্থ কি ? মিলন মেলায় সোনেলা ব্লগের বেশ কিছু ব্লগারও অংশ নিয়েছেন । অথচ কোন ব্লগার একটি পোষ্ট দিলেন না । সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কি চাচ্ছেন না মিলন মেলার যাবতীয় তথ্য প্রকাশ না হোক ?

অন্য অনেক ব্লগ আছে , যেখানে সামান্য কয়েকজন ব্লগার আড্ডা দিলেও তা নিয়ে পোস্ট দিয়ে দেন । কিন্তু এই আড্ডা বা মিলন মেলায় প্রচুর অংশ গ্রহনকারী অংশ নেয়া সত্তেও কোন পোষ্ট আসলো না । আমরা যারা মিলন মেলায় অংশ নিতে পারিনি , আমাদের কি জানার অধিকার নেই মিলন মেলা সম্পর্কে ?

ফেইসবুকে দেখেছি ছবি । কিন্তু এখানে কেনো দেয়া হচ্ছে না ? সোনেলায় মিলন মেলার খবর জানাতে সমস্যা কোথায় ?

আপনারাই বলেন সোনেলা একটি পরিবার । আমরা কি তাহলে এই পরিবারের সদস্য নই ? আমরা কেনো জানবো না পরিবারের অন্যান্য সদস্য কতটা আনন্দ করেছেন মিলন মেলায় ? আমি পরিবারের একজন হিসেবে উপেক্ষিত হবো কেনো ?

জানতে চাই মিলন মেলাটি কেমন ছিল ।

 

মোট পড়েছেনঃ ১৯৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. বাপরে , গুরুতর অভিযোগ ।
    সোনেলা ব্লগের কেউ এসে বলুন – কাহিনী কি ? মিলন মেলার খবর এখানে জানানো হয়নি কেনো ?
    তীব্র প্রতিবাদ এই অন্যায়ের । কেন পোস্ট দেয়া হলো না ?
    সোনেলা পরিবারের সবার জানার অধিকার আছে মিলন মেলা সম্পর্কে ।

    একজন ব্লগার হিসেবে আমারও জানানো উচিৎ ছিল । জানাবো অবশ্যই 🙂

  2. লীলাবতী দি এই উপলক্ষে কিন্তু আমরা একটা প্রতিবাদ মেলার আয়োজন করতে পারি…
    আসুন, বজ্রকন্ঠে তুলি আওয়াজ…
    লীলাবতী দি ছবিগুলো দেখেছি তেমন সুন্দর হয়নি, আমি আপনি নেই, কেমনে সুন্দর হয় :p

  3. লীলাদির অভিযোগ গুরুত্বের সহিত নেয়া হোক, তা না হলে চরম আন্দলন হবে।
    অংসগ্রহঙ্কারীই কি মাস্তি করতে পারবে, দূর থেকে যারা প্রতি নিয়ত এই সোনেলা ব্লগকে অনেক অনেক ভালো পোস্ট দিয়ে ব্লগকে জনপ্রিয়তা করছে তাদের দূর থেকে হলেও ওয়াও ! খুব মজা সুন্দর এই গুলো বাদেও আরও সুন্দর সুন্দর শব্দ গুলো ব্যাবহার করার আনন্দটা করতে দিন অনুগ্রহ করে। ভালো থাকবেন আড্ডাবাজরা,
    ভোগ করুন নিজেরাই, আরে সবার আনন্দই তো মেইন কথা। সবার মাঝে বিলিয়ে দিন মুক্ত বিহঙ্গ কের ন্যায়।
    ভালো থাকুন টা টা টা ……………

  4. আপনারাই বলেন সোনেলা একটি পরিবার । আমরা কি তাহলে এই পরিবারের সদস্য নই ? আমরা কেনো জানবো না পরিবারের অন্যান্য সদস্য কতটা আনন্দ করেছেন মিলন মেলায় ? আমি পরিবারের একজন হিসেবে উপেক্ষিত হবো কেনো ?____ হুম … শুধুই দীর্ঘশ্বাস……!!

  5. এতেই প্রমান হয় সোনেলা আমাদের আত্ত্বার আত্ত্বীয়।ধন্যবাদ।
    আরো একটি মেলা চাই -{@ (y) যেখানে সবাই থাকবেন।প্রথমে কে কবে ফ্রি তা জেনে একটি তরিখ ফিট করা।

  6. ঘটনা সত্য। আমি কি গেছিলাম? পোষ্টা দিতে হলে ছবি লাগে কিন্তু আমার কাছে কোন ছবি ছিলো না, তাই পোষ্টা দিতে পারি নাই। কিন্তু এটা অযুহাত নয়, আমি সম্পূর্ণ আয়োজনের সামান্য একটা অংশ ছিলাম। এখন পোষ্ট আসবে।

    প্রতিবাদ মেলা আয়োজন করলে সেখানেও থাকুম। 😀

  7. ভালুবাসা দিবসে তারা কি করিয়াছে তা ঝাতি জানিতে চায়! কেনো এতো গোপনীয়তা কি ছিলো অভিপ্রায়. সব প্রকাশ. করতে হবে!:P:D:P:D না বুঝিয়াই আন্দাজি কইলাম:P:D:P

মন্তব্য করুন