আর্তনাদ

আমার ধমনী শিরায় বয়ে চলা
অনুভুতি গুলোর আর্তনাদ শুনি
রাত্রির নিরবতায় আঁধারের বুক চিরে
ভেসে আসে পলাতক হৃদয়ের
করুন আর্তনাদ
সুখ নয় দুঃখ নয়
কোনো তৃতীয় অনুভুতি
এসে আঘাত করে মস্তিস্কে
ধমনী শিরায় বয়ে চলে
হৃদ স্পন্দনে
কম্পিত হয় প্রতিটি নিউরনে
অচেনা নাম না জানা
অনুভুতি গুলোর করুন আর্তনাদ

মোট পড়েছেনঃ ৭৯১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সুখ নয় দুঃখ নয়
    কোনো তৃতীয় অনুভুতি
    এসে আঘাত করে মস্তিস্কে
    ধমনী শিরায় বয়ে চলে
    হৃদ স্পন্দনে
    কম্পিত হয় প্রতিটি নিউরনে
    অচেনা নাম না জানা
    অনুভুতি গুলোর করুন আর্তনাদ

    অসাধারন লাগল। শুভেচ্ছা রইল কবি।

    1. জানার অধিকার অবশ্যই আছে মজিবর ভাই।
      কিন্তু সেই অনুভুতি কলমে প্রকাশ করার ক্ষমতা আমার নাই। কেবল আনুভব করতে পারি মাত্র।
      যদি কখনো তা কলমের ডগায় নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই পাঠকরা জানবেন।

মন্তব্য করুন