সম্মুখে

সবচাইতে তুখোড় ছেলেটিও মজে যায় মদের বোতলে,
দেবদাস যেমন মজেছিলো চন্দ্রমুখীর আঁচলে,
সবচাইতে সহজ বালক্টিও ক্ষুর হাতে নেমে যায় খুনের দায়ে
ক্ষুদিরাম যেমন এসেছিলো বিপ্লবের ডাকে,
এমনি হয়…সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।

কেনো এমন হয়?
প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন স্বার্থের ছায়া
প্রতিটি সরল মন খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা!
কেনো এমন হয়!

এক থেকে লাখো যাকে করে অনুসরণ
তারই চোখে ভেসে ওঠে অহংকার আর আমিত্বের অনুরণ,

এমনি বোধহয় হয়,
এক হতে একান্তরে,
সব সময় লোকান্তরে…

মোট পড়েছেনঃ ৮৩৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন
    স্বার্থের ছায়া
    প্রতিটি সরল মন
    খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা! —— হ্যা , এটা ঠিক ।
    ভাল কবিতা ।

  2. সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।এটিই বাস্তব…
    তবে কবি লিখে ফেলে কবিতা, চিত্রকর তার ছবি… অনেক সুন্দর সৃষ্টিও রাতের আঁধারে হয়…

    1. অন্ধকার হতেই আলোর পথ চলা শুরু। বিজ্ঞান বলে-মহাশূন্যের শুরুতে যখন কিছুই ছিলো না, ছিলো শুধু নিকষ রঙ্গহীন কালো এবং সেখান হতেই আলোকরাজির পথচলা 🙂 ধন্যবাদ, আমার লেখার শেষটুকু হতে শুরুটা ধরার জন্যে 🙂 -{@ (y)

মন্তব্য করুন