সবচাইতে তুখোড় ছেলেটিও মজে যায় মদের বোতলে,
দেবদাস যেমন মজেছিলো চন্দ্রমুখীর আঁচলে,
সবচাইতে সহজ বালক্টিও ক্ষুর হাতে নেমে যায় খুনের দায়ে
ক্ষুদিরাম যেমন এসেছিলো বিপ্লবের ডাকে,
এমনি হয়…সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।
কেনো এমন হয়?
প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন স্বার্থের ছায়া
প্রতিটি সরল মন খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা!
কেনো এমন হয়!
এক থেকে লাখো যাকে করে অনুসরণ
তারই চোখে ভেসে ওঠে অহংকার আর আমিত্বের অনুরণ,
এমনি বোধহয় হয়,
এক হতে একান্তরে,
সব সময় লোকান্তরে…
মোট পড়েছেনঃ ৮৩৭জন
আজ পড়েছেনঃ ০জন
এটাই বাস্তবতা…
এখানেই পথ চলা… এই বাস্তবতার ভীড়েই 🙂
প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন
স্বার্থের ছায়া
প্রতিটি সরল মন
খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা! —— হ্যা , এটা ঠিক ।
ভাল কবিতা ।
থ্যাঙ্কু জিসান ভাইয়া 🙂 -{@
এটিই মনে হয় নিয়ম (y) -{@
এই নিয়ম ভেঙ্গেই প্রতিবার নতুন করে গড়ে ওঠে নতুন নিয়ম, নতুন সমীকরণ 🙂 -{@
কঠিন বাস্তবতা ফুটে উঠেছে আপনার লেখায় ।
তবুও মানুষ স্বপ্ন দেখে বারে বারে 🙂
খুব ভালো লেগেছে ।
🙂 ধন্যবাদ -{@
এমনি বোধহয় হয়,
এক হতে একান্তরে,
সব সময় লোকান্তরে… (y)
🙂
সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।এটিই বাস্তব…
তবে কবি লিখে ফেলে কবিতা, চিত্রকর তার ছবি… অনেক সুন্দর সৃষ্টিও রাতের আঁধারে হয়…
অন্ধকার হতেই আলোর পথ চলা শুরু। বিজ্ঞান বলে-মহাশূন্যের শুরুতে যখন কিছুই ছিলো না, ছিলো শুধু নিকষ রঙ্গহীন কালো এবং সেখান হতেই আলোকরাজির পথচলা 🙂 ধন্যবাদ, আমার লেখার শেষটুকু হতে শুরুটা ধরার জন্যে 🙂 -{@ (y)
এটি ই স্বাভাবিক সময়ের টানে ।
কিন্তু থেকে যায় আরও আরও অনেক অনেক না-জানা না -বলা কথা ।
সেই অনেক অনেক না-জানা না-বলা কথা হতেই আবার শুরু হয় সব কিছু 🙂
বাস্তবতা এমনই, কখনো কঠিন, কখনো ভালোলাগার।
একদম ঠিক বলেছেন 🙂
কেন এমন হয়? কেন এমন হয়? জিগাইতে জিগাইতে জান যায় ^:^ ^:^
মাগার জানে উত্তর নাহি পায় ;(
জিগাইতে জিগাইতে জান যে যায়
লাল রঙে ড্রথি কেন ভাল পায়,
মাগার জানে উত্তর নাহি পায়
ড্রথি এখন কালোতে কেন গায় ;?