নবান্ন এসেছে দ্বারে

 

কাঁচা-পাকা অরণ্য-ধানের ঘ্রাণে
দগ্ধ-রৌদ্রের ডানা মেলে ছুটে আসে
পতঙ্গকুল, মৌ-গুঞ্জনে;

নিরাল রাতের স্বপ্ন-জোনাকি
নিভু নিভু করে জ্বলে, এই হেমন্তে,
কাঁপাকাঁপা হৃদয়ের মসৃণ-ধ্বনি
প্রতিধ্বনি তোলে, বিষণ্ণ-হৃদয়ের
দীর্ঘ-দেয়াল জুড়ে;

ছোট্ট বুনো-মৌমাছির নীল-গুঞ্জন
নিরন্তর শুনি, উদাসী দুপুরের প্রাণের নিখিলে;
দোল খাওয়া সোনা-ধানের বনে
আগুনের শিখা হাওয়ায় ভাসে,
এক ফোঁটা মেঘ একটু ঝুম বৃষ্টির ঝলকে
ফিরে আসবে উজ্জ্বল শরীরী বাসনার মিলন-বিলাস;

স্বপ্নাঞ্জলি-আঁকা-চোখের হে হেমন্ত মেয়ে
চোখ তোলো, নবান্ন এসেছে দ্বারে।

মোট পড়েছেনঃ ১,০১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. স্বপ্নাহ্জলি মাখা হে হেমন্ত মেয়ে চোখ তোলো
    নবান্ন এসেছে দ্বারে……..
    নিপাট শব্দবুননে হেমন্ত বন্দনা নিয়ে গেলো প্রকৃতির কোলে। ভীষণ ভালোলাগা।

  2. মেয়ে কি আর চোখ তুলে দেখার অপেক্ষায় বসে আছে মহারাজ!
    সে ছুটে গেছে সেইইই কবে!!
    হারানো নুপুরের খোঁজে,
    কাটা ফসলের মাঠ পেরিয়ে,
    ঘাসে ঢাকা মেঠো আইল ছাড়িয়ে,
    নিরবিচ্ছিন্ন পাহারায় তা দেয়া মৌচাক ডিঙিয়ে,
    রুপোলী নুপুরের সাথে ধরবে এক হলদে প্রজাপতি..

      1. হাহাহাহাহা, ভেগেছে কখন বললাম! বলেছি আগেই ছুটেছে। আপনার হেমন্ত-বার্তা দেয়ার আগেই তার সকাল হয়ে গিয়েছিলো, তারপরই দিলো দৌড়…. তার তাড়া বেশি বুঝতে হবেতো,, নুপুরের সাথে হলুদ প্রজাপতিও যে তার চাই 😀😀

  3. blockquote>কাঁচা-পাকা অরণ্য-ধানের ঘ্রাণে
    দগ্ধ-রৌদ্রের ডানা মেলে ছুটে আসে
    পতঙ্গকুল, মৌ-গুঞ্জনে;

    মা-লক্ষ্মী আসে কৃষকের ঘরে গুনগুনিয়ে। নৃত্যের তালে তালে সোনার নূপুর পায়ে।

  4. নিরাল রাতের স্বপ্ন-জোনাকি
    নিভু নিভু করে জ্বলে, এই হেমন্তে,
    কাঁপাকাঁপা হৃদয়ের মসৃণ-ধ্বনি
    প্রতিধ্বনি তোলে, বিষণ্ণ-হৃদয়ের
    দীর্ঘ-দেয়াল জুড়ে;

    অপূর্ব এক হেমন্ত বন্দনা।
    শুভকামনা দাদা।

  5. স্বপ্নাঞ্জলি-আঁকা-চোখের হে হেমন্ত মেয়ে
    চোখ তোলো, নবান্ন এসেছে দ্বারে।

    দেখো হে হেমন্ত, সুনেলার সকলে দিবারাত্রি গেয়ে যাচ্ছে তোমার বন্দনা।

  6. কবিরা কত কিছু দেখে হেমন্তে,
    আর আমি হেমন্তই দেখিনা,
    হেমন্ত কাল আসে আমার কাছে চরম ব্যস্ততায়,
    ব্যস্ত জীবনের আসা যাওয়ায় দেখি ধান ক্ষেত,
    কাব্যিক ভাবে দেখা হয়না কিছুই।

  7. আহা, হেমন্ত এসেছে দ্বারে!!
    আমার ছোট মেয়ে গতকাল হঠাৎ করে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বললো, মা, শুভেচ্ছা। হেমন্ত এসে গেছে, শীত আসছে….
    আমি তো অবাক। নিজেকে বড় সুখী মনে হলো!
    আপনার কবিতাতেও মুগ্ধ।

  8. কবিতা তো বুঝিনা তবে শব্দ গুলো সুন্দর। যারা পকৃতি ও শব্দ প্রেমী তারাই এভাবে লিখতে পারে। আমি অল্প অল্প প্রকৃতি প্রেমী তাই আমি শুধু পড়তে পারি কিন্তু বুঝি না 🤔

    1. আচ্ছা এবার বুঝলাম আপনি এত সুন্দর করে লেখেন কীভাবে!
      শব্দদের দিকে নজর দিয়ে আমাদের বিপদে ফেলবেন এই তো!
      আমার তো পড়াই শেখা হলো না!
      ভাল থাকুন ভাল করে।

  9. ছোট্ট বুনো-মৌমাছির নীল-গুঞ্জন
    নিরন্তর শুনি, উদাসী দুপুরের প্রাণের নিখিলে;
    দোল খাওয়া সোনা-ধানের বনে

    এ যেন হেমন্ত প্রেমে মাতোয়ারা কেউ।

    ভিষন চমৎকার।

    1. আপনার এমন মন্তব্য পড়ে আনন্দ পাচ্ছি।
      আসলে আমি এমন-ই লিখি, এই যেমন হেমন্ত নিয়ে লিখেই যাচ্ছি, লিখেই যাচ্ছি।
      বর্ষা নিয়েও লিখেছি, লিখেছি।
      আশা আছে শীত ও বসন্ত নিয়েও আল্লাহর ইচ্ছেয় লিখব।

মন্তব্য করুন