হৃদয় গহীনে অনুভাব

জীবন হত মরুভূমি সম, বৃথাই হত জন্ম।
মনো মাঝে যদি না থাকিত ভালোবাসা।
নানা ভঙ্গিতে, সঙ্গীতে, প্রকৃতির রূপে।
নানা বর্নে, রঙে রয়েছে চিত্তে এর নেশা।

নিশিত রাতের গভীর চিরে নতুন প্রভাত দেখা
ক্লান্ত দুপুরে উদাস বাঁশরি আন মনে আকুল প্রাণে সুর শোনা।
জোৎস্নালোকে হারাবার তরে, তরী বেয়ে দোল খাওয়া।
নদীর কলতান, ভাটিয়ালি গান একলা আপন মন।

প্রিয় মুখখানি মনে মনে ভাবি অচেতন।
বুকে জড়িয়ে সুধা পান করি
নিবিড় যতনে ভালোবাসি তারে আনমনে।
ভালোবাসা, ভালোবাসা যদি নাই থাকিত।
এ জীবন হত বিস্বাদ সম, প্রকৃতির রং ধূসর লাগিত।

মোট পড়েছেনঃ ৯৭৯জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ভালোবাসা যদি নাই থাকিতো
    বাজিতো না প্রানের স্পন্দন…

    ভালো হয়েছে। শিরোনাম অনুভাব ! আমি ভেবেছি ওটা অনুভব হয়।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন