হাইকু

হাইকুর সুরে লিখতে গেলাম হাইকু হলো না মোটেও। যা হবার তাই হলো!

১. মন চাই ঝরতে
কুহেলিকা মাঝ রাতে
কলিজায় ক্ষত।

২. জান যায় যায়
বৈশাখী রুষ্ট মধ্যাহ্ন
তোমার তরে।

৩. আন্দোলিত মন
বাগিচায় পুষ্প মোহিত
থালায় বাসমতি।

৪. মাটির ঘর
স্বপ্নময় রঙ্গিন যৌবন
ফসল দুলছে।

৫. চেয়ে দেখ, চেয়ে
ফুল ফসলে মাঠ
নড়ে বায়ে মুগ্ধ।

৬. ভূষিত ফুল
শোভিত মহন জীবন
দীপ জ্বলে।

মোট পড়েছেনঃ ৭০৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. অনুভূতি বেশ ভালো লেগেছে মজিবর ভাই। নিঃসন্দেহে অমূল্য ও অতুলণীয়।
    তবে নিয়ম ধরতে পারিনি।
    আমার জানামতে ’হাইকু’ ১৭ মোরাসে লেখা হয়।
    অথবা ৫-৭-৫ শ্বাসাঘাত, সিলেবল অথবা বৃত্ত মেনেও লেখা যায়।
    কিন্তু আপনার লেখায় তা পাইনি। তাই
    অনুগ্রহপূর্বক আমার ভুল শোধরে দিলে কৃতার্থ হতাম।
    আন্তরিক শুভ কামনা রেখে গেলাম পাতায় নিরন্তর।

    1. আপনার ফরমেট ঠিক আছে আমি ফরমেট মানতে পারিনি তাই উপরে বলেছিও হাইকু হইনি। ধন্যবাদ বোরহান ভাই।
      শুভএচ্ছা অবিরত।

  2. বাহ কি সুন্দর করে হাইকু রচনা করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমার ভালো লেগেছে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা

মন্তব্য করুন