স্পর্শের বাইরে //

অস্পৃশ্যতা ছোঁয়নি……
ছুঁয়েছে স্পর্শের মায়া।
ছুঁয়ে গেছে বেভুলা বিহঙ্গের কোমল ছায়া।
পৌরানিক সময়ের হাত ফসকে
বর্তমান দিয়েছে রাঙিয়ে।
ছোঁয়নি দর কষাকষির প্রাচীন নামতার
হিসেবের বায়না।
আঁচল ভরেছে শুভ্র শিউলীর গুচ্ছতিগুচ্ছ!

ঋৃণী হতে হতে সুরেই ডুবিয়েছে খেয়া।
অস্পৃশ্যতা ছোঁয়নি….
ছুঁয়েছে ভাবনার কাব্য!

মোট পড়েছেনঃ ১,৫২৪জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ঋৃণী হতে হতে সুরেই ডুবিয়েছে খেয়া।
    অস্পৃশ্যতা ছোঁয়নি….
    ছুঁয়েছে ভাবনার কাব্য!

    এখন ভাবনা নিয়ে কাব্য লেখা চাই।খুব ভাল লিখেছেন আপু।

  2. অব্যাক্ত প্রেমের শুধু ছোঁয়াটুকু লাগে। অস্পর্শ স্পর্শটুকু ছুঁয়ে থাকে সুর-সময়ের সাক্ষী হয়ে…

    ছোট কবিতায় অনেক ভালোবাসা বন্যা ❤❤

মন্তব্য করুন