সীমাহীন নীলাকাশ

 

আমি আজ আর কোথাও যাব-না
এই নীলাকাশ ছেড়ে….
কোথাও নাহ, আর-না,
দুই ভ্রূর মাঝে আর এক চোখ দিয়ে শুধুই দেখে যাব
সীমাহীন নীলাকাশ……।

জড়োসড়োর বেদনাদায়ক ঝুঁকি,
অন্ধকারের ব্যাখ্যাকার,
নিজেকে লুকিয়ে রাখার উন্মুখ উন্মুক্ত-গোপন অভিসার,
জ্বলন্ত হতাশার শিকার,
কান্না চেপে কান্নায় ভেঙ্গে পড়ে
নিঃশব্দে হেঁটে আসা, ফেলে আসা দীর্ঘ-পথ!

সে যাই হোক-না কেন
হৃদয়ের গোপন ভাঁজে লুকিয়ে রাখা
নীলাকাশ দেখে নেব খুঁজে খুঁজে,
অবিশ্রান্ত ভাবে।

* অ-কবিতা

মোট পড়েছেনঃ ৯৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আমার নীলাকশের দিকে চোখ লাগানো/গালানো একদম ঠিক না।
    যতোই লুকোলুকি করুন কাজের কাজ হবে বলে মনে হয় না।
    এই নীলাকাশ অনেক কিছু গিলে বসে আছে।
    অধ্যাবসায় নিয়ে লেগে থাকুন অবিশ্রান্ত ভাবে, মানির মান কার হাতে কে জানে!!
    রোজ দু’খানা করে লেখা চাই, আপাতত, পরে না হয় আরও বাড়িয়ে দিবেন!!

    1. আপনার নীলাকাশ মানে!! এসব কি শুনছি মহারাজ? আকাশ আবার কারো একার হয় নাকি!!

      মানির মান তো যার‍যার মানের উপরেই থাকে। অধ্যাবসায় নিতে হলে বসে থাকার যে স্থিরতা লাগে, সেটাই এখনো কব্জা করতে পারলাম না 🙁
      আপনি কিছু ধার-উধারে দিলে বর্তে যেতাম 😇😇

  2. নীলাকাশকে হৃদয়ে আকড়ে ধরে
    নীলাকাশের নীল হৃদয়ে দিয়ে ছুঁয়ে
    যদি সমস্ত দুঃখ বেদনা জলাঞ্জলি দিয়ে
    ভালো থাকা যায়, ভুলে থাকা যায়
    গোপন অভিসারে লিপ্ত হবার সুপ্ত বাসনা
    তবে একটা নীলাকাশ দেখে দেখে
    অনায়াসে কয়েকশ জনম পারি দেওয়া যায়

    1. আহা, এটাকে বলে কবিতা।
      আমি মোবাইল বাটন রাতদিন টিপেও এমন করে লিখতে পারি না 🙁

      সর্বদা ভালো থাকুন,
      অনেক অনেক ভালবাসা রইলো প্রিয় কবি ❤❤

  3. জড়োসড়োর বেদনাদায়ক ঝুঁকি,
    অন্ধকারের ব্যাখ্যাকার,
    নিজেকে লুকিয়ে রাখার উন্মুখ উন্মুক্ত-গোপন অভিসার,
    জ্বলন্ত হতাশার শিকার,
    কান্না চেপে কান্নায় ভেঙ্গে পড়ে
    নিঃশব্দে হেঁটে আসা, ফেলে আসা দীর্ঘ-পথ!

    হেরিলাম মন, বেশ হৃদয় ছোঁয়া লেখা।

  4. আহা নীলাকাশ নিয়ে কি সুন্দর আবেগ, ভালোবাসা। দারুন হয়েছে। এমন একটা আকাশ আমার ও চাই আপু। পুরো জীবন শেষ করে দেয়া যাবে । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো ‌ ।

    1. আমাদের সবারই একটা আকাশ থাকে,
      সেই আকাশটা আমরা মেলে ধরি নানা রঙের কারুকার্যে।
      কখনো নীল কখনো কালোয়,
      কখনো থাকে আধারে, আবার কখনো আলোয়..

      ভালো থাকুন সারাক্ষণ,
      ভালোবাসা রইলো ❤❤

  5. করোনাকালে লকডাউনের আলামতে রাতেরবেলা ঘুমই আশে না। আজকাল মনে হয় ঘুমেরাও লুকোচুরি খেলা খেলছে। তাই সময়সময় রাতের আঁধারে ঘরের বাইরে এসে নীল আকাশের পানে চেয়ে থাকি। তারাদের সাথে নিজের মনোভাব ব্যক্ত করি। একা একাই হাসি। আবার সময়তে কাঁদি প্রকৃতির এই দুরাবস্থা দেখে।
    বর্তমান সময়ের সাথে তালমিলিয়ে এ এক অসাধারণ কবিতা উপহার দিলেন, শ্রদ্ধেয় কবি দিদ। তবুও লিখে দিলেন অ-কবিতা!
    শুভকামনা থাকলো।

    1. দাদা, এই একটা সময়ে এসে আমার-আপনার-আমাদের সহ প্রায় সকলেরই মনের একই অবস্থা। আমরা বুঝে উঠতে পারি না কখন হাসবো, কখন লিখবো, বা আসলেই কি কিছু করতে পারবো কিনা। ভয়াবহ বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের মানসিক চাপ থেকে মুক্ত হতে দিচ্ছে না।
      চাই বা না চাই, তাকিয়ে থাকি ঐ আকাশের দিকেই। হয়তো সেখানেই আছে আমাদের ব্যাকুলতার জবাব।

      অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
      শুভ কামনা 🌹🌹

    1. কোথায় আর যাবো,
      শুরু থেকে শেষ পর্যন্ত
      আকাশটাই রয়ে যাবে,
      থাকি বা না থাকি
      নীলাকাশ থেকে যাবে তার অসীমতা নিয়ে..

      অসংখ্য ধন্যবাদ দাদা,
      শুভ কামনা নিরন্তর 🌹🌹

  6. চোখের সামনে নীলাকাশ দেখে হতাশা কেটেছে জেনে আশা জাগলো মনে। এই বিষণ্ণ সময়ে কিছুই ভালো লাগছেনা আপু। খুব অস্থির লাগলে আমি বাগানের ফুলগাছের কাছে গিয়ে দাঁড়াই।

    আপনিও ভালো থাকুন সবসময়।

    1. বিষন্ন সময় গুলো আমাদের কোনভাবেই শান্তি/ সান্ত্বনা দিতে পারছে না ভাই। মনে হয় ফুল-পাখি-আকাশ সব কিছুতেই বিষন্নতার ছোঁয়া লেগে থাকে। অন্ধকার সময় ফুরিয়ে যাক, মনেপ্রাণে এই দোয়া করি। ভালো থাকুন তৌহিদ ভাই।

      শুভ কামনা 🌹🌹

  7. অ-কবিতা নয়, একান্ত অনুভূতির আড়ালে কবিতা যে
    পাখা মেলেছে ম্যাডাম। তার উড়াল রুখবেন কেমন করে।
    আর একান্ত অনুভূতিতে নয়, কবিতা ক্যাটাগরিতে কবিতা চাই।
    ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন।

    1. প্রফেসর সাহেব, আপনি একজন সত্যিকারের সাহিত্যিক। আপনার প্রশংসা বাক্যে আমি মুগ্ধ। তবে আপনার কথা গুলো আমার মনে থাকবে। তবে, যেদিন মনেহবে আমি সত্যিই কবিতা লিখতে পেরেছি সেদিন অ-কবিতার ক্যাটাগরি থেকে নিশ্চিত বেরিয়ে আসবো। ততদিন একটু কষ্ট করে পড়ে নিন প্লীজ 🙂

      শুভ কামনা সব সময়ের জন্য 🌹🌹

মন্তব্য করুন