একদিন চেনা শহরে

মনে হয় কোন নতুন শহরে ~

অন্য কোন অভিসারে ~

আমি এক যাযাবর ~

চেনা পথ,  কেনা প্রহর ~

তবুও যেন নিসঙ্গ নগরে ~

নিশ্বাস রাখি বরাবর ।

ব্যস্ততা নাই,  কারো চাপ নেই ~

এগিয়ে যাওয়ার ধাপ নেই ~

কোন ঠাঁসা কাতরে ~

ফাঁকা ফাঁকা রাজ পথ ~

চাঁকা ছাড়া মহরত  ~

সভ্যতার আদি আসরে  ।।

মনে যত আছে টান ~

দূরত্ব রাখি দেহ খান ~

নগরের প্রান্তরে  ~

চেনা গলি,  চেনা পথ ~

দৃষ্টি যেন  উদ্ভট ~

আতংকেতে শান্তরে  ।।

 

বহুদিন পরে এলাম এই শহরে ~

স্মৃতি ঘেরা মনে,  সংশয়ের বহরে  ।।

~~~~~~~~~~~~~

 

রচনা কাল ঃ ০২/০৬/২০২০

মোট পড়েছেনঃ ৯৩৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ~চেনা পথ,  কেনা প্রহর ~
    তবুও যেন নিঃসঙ্গ নগরে..

    প্রিয়হীন নগর, অস্থিতির কোলাহল
    সবই আজ নিস্তব্ধ,
    শান্ত হুহু প্রান্তরে প্রয়োজন শুধু সেই প্রিয়জনে..

    কবিতা পড়ে খুব ভালো লাগলো কামরুল ভাই,
    অন্যদের লেখাতেও যাবেন, এখানে সবাই লেখে সবার জন্যে।

    শুভ কামনা অবিরত 🌹🌹

মন্তব্য করুন