বাই দ্যা ওয়ে, তোকে কি বলেছি কখনো
আমার সুগন্ধীর শিশিটায় আজকাল
কেবলই শূন্যতা, হাহাকার ?
সেই অবিরাম উন্মাদনা, ঘনঘন শ্বাস
সবই নিঃসাড় নিঃসঙ্গ আজ।
তোকে তো বলিনি, ইদানিং সাদা বিছানায়
ব্যথাহীন সহজতর মৃত্যু কামনায়
যন্ত্রগুলোর সীমাহীন প্রচেষ্টা ।
অসুধের ঘ্রানে ডুবে থাকি দিবা-নিশি
অসুধের শিশিটায় কেবলই সুগন্ধী খুঁজি।
তোকে কিন্তু বলেই রাখি শেষ কথাটি
আসবি যখন খবর পেয়ে শেষ বিদায়ে
শেষ সুগন্ধী মাখিয়ে দিবি কপাল ছুঁয়ে
শেষ দেখাটা দেখে নিবি একটু নুইয়ে ।
## আতর…
মোট পড়েছেনঃ ৭৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
-{@ তোকে তো বলিনি, ইদানিং সাদা বিছানায়
ব্যথাহীন সহজতর মৃত্যু কামনায়
যন্ত্রগুলোর সীমাহীন প্রচেষ্টা । -{@
অসাধারণ
ধন্যবাদ আপনাকে।
ভয় লাগে,এভাবে ভাবতে।
এমনটিই বাস্তবতা।
সবারই শেষের সেই এমন দিনটি আসবে।
আমাদের তৈরী থাকা উচিত।
ঠিক বলেছেন। অনেক ভাল থাকুন।
অসাধারন, শেষ সত্যি তো এমনই আপু (y)
সেটাই মনে হয় মাঝে মাঝে… তাই লিখে ফেললাম।
সত্যিকে কিভাবে এত সুন্দর ভাবে প্রকাশ করেন?
মনের গহীন থেকে উঠে আসে…
সত্যকে সুন্দর ভাবেই উপস্হাপন করলেন।
অনেক ধন্যবাদ । শুভকামনা রইলো ।
শেষ চার লাইন পড়ে কষ্ট লাগলো আপু। (y)
বাস্তবতা এমনই কষ্টের । শুভকামনা সবসময় ।
সুন্দর এবং একইসাথে জীবনের সারতত্ত্ব উঠে এসেছে (y)
সুন্দর মন্তব্যে উৎসাহিত হই… আবারও লিখি… লিখতে মন চায়। ভাল থাকুন।
নিজকেই এই অবস্থায় দেখলাম। (y)
এই অবস্থাটা হয়েছে… হয়… হবে… ভাল থাকুন নিরন্তর।
ভয়ংকর সুন্দর (y)
অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
খুব ভাল লাগলো, বিশেষতঃ শুরুটা! (y)
আমার কিন্তু শেষটা ভালো লেগেছে বেশী___ ক্যামন যেন বিষাদময় …