রুপালি চন্দ্রকলা

পূর্ণিমার অংশুক পড়েছিলো মুখাবয়বে,
সিন্গ্ধতার আবেশ ছড়িয়ে গেলো পুরো পৃথিবী জুড়ে।
মোম জোছনায় অঙ্গ ভেজাও, সিক্ত হোক সোনার যৌবন।
স্বপ্ন-বিলাসী হয়ে উঠুক চিতার চাবুকে জর্জরিত অন্তরিন্দ্রিয়।
মরুভূমির তপ্ত বালুকনায় শ্বেত জোছনা লুটোপুটি;
যামিনী পূর্ণশশী সঙ্গমে মাখামাখি আঁধারের মন বিছানায়;
আলো-আঁধারির ফাঁদে পড়ে শ্মশানে জ্বলছে মনের যত বাসনা।

অমানিশা ভক্ষণ করে পূর্ণিমা;
পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষণ করে দিস্তা দিস্তা কাব্য কথন।
সরোবর টলমল ,ঝিকঝিক করছে রূপালি চাঁদোয়ায়;
প্রেমে নিমগ্ন, নিস্তব্ধতায় ডুবে রয়েছে চন্দ্রকলা;
কিসের আশে, কিসের বিষে মরেছে চন্দ্রাবতী?
পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ;
জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়।

মোট পড়েছেনঃ ১,০১২জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. “অমানিশা ভক্ষন করে পূর্নিমা ,
    পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষন করে দিস্তা দিস্তা কাব্যকথন।”
    মুগ্ধতায় বিবশ- বিহ্বল আমার অনুভূতি।

  2. “পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ; জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়। “
    অসাধারণ কাব্য কথন
    রোমান্টিক হৃদয় হরন।
    শুভ কামনা।

  3. রূপালী চন্দ্রকলায় মনবিছানায় যে কতরকম দিস্তা দিস্তা কাব্যকথা লেখা হয়ে যায়! পুরো লেখা জুড়ে রেখে গেছেন তাঁর বর্ননা।
    আহা সাধু সাধু!

  4. সরোবর টলমল ,ঝিকঝিক করছে রূপালি চাঁদোয়ায়; প্রেমে নিমগ্ন, নিস্তব্ধতায় ডুবে রয়েছে চন্দ্রকলা; কিসের আশে, কিসের বিষে মরেছে চন্দ্রাবতী? পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ; জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়।

    বাহ্ চমৎকার শব্দের বাহারে পূর্ণিমা আরো জ্বলে উঠল।

  5. অনেক সুন্দর হয়েছে ছোটদি।

    কবিতার লাইনগুলো কি এভাবে দিতে চেয়েছিলে?
    গদ্যের মত হয়ে গিয়েছে লাইনের বিন্যাস।

    শুভ কামনা সব সময়ের জন্য।

মন্তব্য করুন