মৌমিতার আধবোজা চোখ

পুকুরঘাট নিরালা হলেই
ডেকে ওঠে কোকিল
গোয়ালে বাছুর
মিউ-মিউ মিনতি পুষির
ক্ষণে ক্ষণে সমঝোতা-বুলির আড়ে
সুমিষ্ট প্রলোভন

মৌমিতার আধবোজা চোখ
আঁচলে ঢাকা ঢিব-ঢিব আবেশ
সারাক্ষণ আকুলি-বাকুলি
ম্যাসেজ অপশনে তালুবদ্ধ-অপেক্ষা
খেয়ালি দিনের কবোষ্ণ-বুদবুদ
ফিসফিস ময়ূখ-রাত

মোট পড়েছেনঃ ৬৮২জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন